দিল্লির উদ্বেগ বাড়িয়ে নিষিদ্ধ সংগঠন জামাতুল আনসারের ৩১ দুর্ধর্ষ ‘জঙ্গির’ জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: মণিপুর-সহ ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে নাশকতা চালানো কুকি ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী হিসাবে পরিচিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ৩১ দুর্ধর্ষ জঙ্গিকে জামিন দিল আদালত। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। আর ওই খবরে ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম উবেছে। শেখ হাসিনা জমানার অবসানের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দি দুর্ধর্ষ জঙ্গিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশ্বস্ত এজেন্ট হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কূটনৈতিক মহল মনে করছে, দিল্লিকে উত্তর-পূর্ব সীমান্তে ব্যস্ত রাখার উদ্দেশ্য নিয়েই কুখ্যাত জঙ্গিদের ছাড়া হচ্ছে।

হুজি, জেএমবি, আনসারুল্লাসহ বাংলা টিম-সহ একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা সরকার। আর তখনই জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় মাথাচাড়া দিয়ে ওঠে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া নামে একটি সংগঠন। জঙ্গি সংগঠনটির নেতা ছিলেন শামিন মাহফুজ।  পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবানে দাপিয়ে বেড়ানো কুকি ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি হিসাবেই পরিচিত) নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে হাত মেলান শামিন মাফুজ। দুর্গম পাহাড়ে জামাতুল আনসারের জঙ্গিদের সশস্ত্র প্রশিক্ষণ দেয় কেএনএফ। এমনকি প্রশিক্ষণ শিবিরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির প্রশিক্ষণ দেওয়া হত। পাশাপাশি জামাতুল আনসারের জঙ্গিদের বিদেশি অস্ত্রও সরবরাহ করে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জামাতুল আনসারের শীর্ষ নেতা ও জঙ্গিদের গ্রেফতারে কোমর কষে ঝাঁপায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা সিটিটিসি। ২০২২ সাল থেকে চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময়ে রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে ৩১ জন জামাতুল আনসার জঙ্গিকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনার জমানার অবসান ঘটার সঙ্গে সঙ্গেই জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের চাপে একের পর এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের জেল থেকে মুক্তি দিতে শুরু করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। দিন কয়েক আগেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, ৫অগস্টের পরে গত ৫০ দিনে কমপক্ষে নিষিদ্ধ সংগঠনগুলির ৩ হাজার জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আদালত জামিন দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা