জাল পাসপোর্ট ও অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশী পর্ণস্টার

হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, 1946 এর ধারা 14(A) এর পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ পরিচয়ে ভারতে বাংলাদেশিদের বসবাস ক্রমাগত বেড়েই চলেছে। ইতিমধ্যেই অবৈধভাবে থাকার অভিযোগে নাভি মুম্বই, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অসম থেকে প্রচুর বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এবার জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহারের জন্যে গ্রেফতার হলেন বাংলাদেশি পর্ণস্টার রিয়া বারদে, যিনি আরোহী বারদে নামেও পরিচিত। ভারতে অবৈধভাবে বসবাসের জন্য এবং ভুয়ো ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে বাংলাদেশি প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বার্দেকে মুম্বইয়ের ৫০ কিলোমিটার দূরে উলহাসনগরে হিল লাইন থেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ প্রথমে জানতে পেরে অভাযান চালায়, এরপর জানা যায় বাংলাদেশী অভিনেত্রীর পরিবার জাল নথি ব্যবহার করে ভারতের আম্বারনাথ, নেভালিতে এ বাস করছিল। এরপর তদন্ত শুরু করা মাত্রই পরিবারের প্রতারণামূলক কর্মকাণ্ডটি উদঘাটিত হয়। তদন্তে উঠে এসেছে যে, পর্ণ ছবির নায়িকা অমরাবতীর বাসিন্দা রিয়া এবং তার তিন সহযোগীদের ভারতে থাকার সুবিধার্থে নথি জাল করেছিলেন। হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, 1946 এর ধারা 14(A) এর পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্তের বাবা-মা বর্তমানে কাতারে রয়েছেন। শুধু তাই নয়, এ বছরের শুরুতে, জাল নথিপত্রের মাধ্যমে প্রাপ্ত জাল পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করে পাকিস্তানে ভ্রমণের অভিযোগে মহারাষ্ট্রের থানের ২৩ বছর বয়সী মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। নাগমা নুর মাকসুদ আলী নামে পরিচিত ওই মহিলা, যিনি সানাম খান নামেও পরিচিত, তার বিরুদ্ধে তার নাম পরিবর্তন করার এবং একটি আধার কার্ড এবং প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয় নথি অর্জনের অভিযোগ ছিল। এরপর পুলিশ তার জাল নথির সুবিধার্থে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা