ঢাকায় শেখ হাসিনার জন্মদিনে অভিনব প্রতিবাদ, ছবিতে জুতো মারলেই মিলছে ঠাণ্ডা পানীয়  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই কবেই লিখে গিয়েছিলেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ মর্মে-মর্মে উপলব্ধি করছেন কতটা জীবনমুখি গান লিখে গিয়েছিলেন বিদ্রোহী কবি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল মুজিব কন্যার জন্মদিন। গত বছরও প্রধানমন্ত্রীর তখতে থাকাকালীন গোটা বাংলাদেশ জুড়ে ঢাকঢোল পিটিয়ে পালন হয়েছিল শেখ হাসিনার জন্মদিন। তাঁর দল আওয়ামী লীগ তো বটেই, এমনকী বিভিন্ন সংগঠনের তরফে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আর এ বছর দৃশ্যপটই বদলে গিয়েছে। সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লি আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা। বাংলাদেশের সিংহভাগ মানুষের কাছে আজ তিনি অন্যতম ঘৃণিত চরিত্র। আওয়ামী লীগের গুটি কয়েক নেতা-কর্মী অনাড়ম্বরপূর্ণভাবেই পালন করেছেন দলনেত্রীর জন্মদিন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অভিনব প্রতিবাদের আয়োজন করেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে গণ জুতো মারার আয়োজন করা হয়েছিল। যারা জুতো মারছিলেন তাঁদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছিল তরল পানীয়।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেখ হাসিনার বেশ কয়েকটি ছবি টাঙানো হয়েছিল। আয়োজকদের তরফ থেকে মাইকিং করা হয়, স্বৈরাচারি শেখ হাসিনার ছবিতে জুতো মারুন, আর কোক-মোজো জিতে নিন’। ওই ঘোষণা শুনেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন পথচারিরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে অনেকেই জুতো মেরে হাতে কোক-মোজো নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে কেন জুতো মারছেন জানতে চাওয়া হলে এক তরুণ জবাব দেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন খুনি। তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন। অনেক মানুষ খুন করেছেন, এ জন্য…।’ মুজিব কন্যার ছবিতে জুতো মারা এক মহিলার জবাব, ‘আরও জুতো মারার ইচ্ছে ছিল, সময় কম তাই পারিনি।’ জুতো মারার পর ঠাণ্ডা পানীয় পেয়েছেন কিনা জানতে চাইলে তিরিক্ষি মেজাজে তিনি জবাব দেন, ‘কোক-মোজো পাওয়ার জন্য জুতো  মারতে আসিনি।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা