মর্মান্তিক, বাংলাদেশের সুনামগঞ্জে ঘুমের মধ্যে আগুনে পুড়ে ছাই একই পরিবারের ৬ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধ্বংসী আগুনে পুড়ে নিহত একই পরিবারের ৬ জন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায়। এক আশ্রয়ণ প্রকল্পের ঘরে গভীর রাতে হঠাৎ করে আগুন লাগে। এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সবকিছু। ঘটনাটি কীভাবে ঘটল, এর পেছনে কারও হাত আছে কিনা, এই নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

দিনমজুর এমারুল হক ও তাঁর স্ত্রী-সন্তানরা আশ্রয়ণ প্রকল্পের এই ঘরে থাকতেন। যখন ঘটনাটি ঘটে তখন তাঁরা সকেলই ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় এমারুল হক সহ তাঁর স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা পুড়ে মারা গেছেন। এই নিয়ে জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় রায় চৌধুরী জানান, হাওরবেষ্টিত আশ্রয়ণটিতে মোট ৩৪টি ঘর ছিল। রাতে আগুন লাগলেও সেখানে যাওয়ার কোন উপায় ছিল না।

এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনমজুর এমারুল হক। পরে গভীর রাতে আগুনে এমারুল তাঁর স্ত্রী-সন্তানসহ আগুনে পুড়ে মারা যান। তবে ঘরটি ভেতর থেকে তালা বন্ধ ছিল।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি ভেতর থেকে তালা বন্ধ ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায় নি। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা