পুজোয় বাড়ি ফেরার কথা দিয়েছিলেন, কফিন বন্দি হয়ে ফিরল সৌরভের নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাবা মাকে দেওয়া কথা আর রাখতে পারল না সৌরভ কুমার। কথা রাখার আগেই অচিরে পৃথিবী থেকে বিদায় নিতে হল সৌরভকে। ভয়াবহ অগ্নিকান্ডে স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেল এক অসহায় পরিবারের। বাংলাদেশের চট্টগ্রামে জাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ২৫ বছর বয়সী সৌরভ কুমার সাহা।

সৌরভ পেশায় একজন জাহাজের ডেক ক্যাডেট। নৌ ক্যাডেট সৌরভের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গ্রামে। মাত্র দুই মাস আগে বুকভরা স্বপ্ন নিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবা মাকে, সংসারে সুদিন ফিরিয়ে আনবেন তিনি। এমনকী পুজোর ছুটিতে বাড়ি আসবেন সেই কথাও দিয়েছিলেন। দু চোখ ভরে বাবা মাকে দেখবেন, জড়িয়ে ধরে দু: খ ঘোচাবেন তিনি। তবে সেই আশা পুড়ে ছাই হয়ে গেল বিধ্বংসী আগুনে।

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা ‘এমটি বাংলার জ্যোতি’তে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে সৌরভ। যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে সৌরভও রয়েছেন। সোমবার দুপুরের পর সৌরভের মৃত্যুর খবর পৌঁছায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কবিরপুর গ্রামে। তারপর থেকেই পরিবারে নেমেছে শোকের ছায়া।

এক এক করে প্রতিবেশী ও আশপাশের মানুষজন ভিড় করেন সৌরভের বাড়িতে। সৌরভের বাবা-মা ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন। সৌরভ কুমার সাহার পরিবারটি হল নিম্নবিত্ত। বাবা মা আশা রেখেছিল, ছেলে হয়ত পরিবারে সুদিন ফিরিয়ে আনবেন। সব সামর্থ্য দিয়ে ছেলেকে অনেক কষ্টে বড় করে তুলেছিলেন। বহু পরিশ্রম করিয়ে লেখাপড়া করিয়েছিলেন ছেলেকে।

সৌরভের বাবা মানিক সাহা ছোট্ট একটা মুদি দোকান চালান। পরিবারের সদস্যরা জানান, সৌরভ বরিশাল মেরিন অ্যাকাডেমি থেকে পাস করে অগাস্টেই বাংলাদেশ শিপিং করপোরেশনে যোগ দিয়েছিলেন। তার চাকরির বয়স বেশি ছিল না। মাত্র দুই মাস।

সৌরভের দাদু শচীন সাহা কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘দাদুভাই বলেছিল পুজোর ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার আসা আর হলো না। আমাদের সব শেষ হয়ে গেছে।’

সৌরভের প্রতিবেশী নিপুণ বিশ্বাস বলেন, ‘সৌরভদের পরিবার নিম্নবিত্ত। ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা খুব কষ্ট করে তাকে মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়িয়েছিলেন। পরিবারটির সব স্বপ্ন শেষ হয়ে গেছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা