ভয়ংকর ঘটনা, স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেললেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামীর দেহকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্ত্রী। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন অভিযু্ক্ত স্ত্রী সহ ছেলেমেয়ে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর গ্রামে। পারিবারিক কলহের জেরে নিজের স্বামীকে টুকরো টুকরো করে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখে স্ত্রী। মৃতের নাম অরুন মিয়া। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মোমেনা বেগম (স্ত্রী), রাসেল (ছেলে)ও লাকী (মেয়ে)।এই ঘটনার চারদিন পর মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অরুন মিয়ার। অনেক খোঁজাখুজির পর কোন হদিশ না পান নি পরিবারের লোকেরা। অবশেষে থানার দ্বারস্থ হন নিহতের বাবার সুরুজ ব্যাপারী ও মৃতের প্রথম স্ত্রীর ছেলে লুৎফুর রহমান। বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর থেকেই তদন্তে নেমেছিল পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, অরুণ মিয়া প্রথম স্ত্রী মৃত্যুর পর ৩৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন একই গ্রামে মোমেনা বেগমকে। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে অরুন মিয়া তাঁর প্রথম স্ত্রীর ছেলে রুবেলের কাছে ঢাকায় চলে যান।

অন্যদিকে অরুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান দুবাইয়ে কর্মরত অবস্থায় মারা যান। পরে দেশে এনে তার সৎকার করা হয়। তাঁর (অরুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান)বিদেশ যাওয়ার সময় পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ করেন। পরবর্তীতে অরুন মিয়া তার জমি বিক্রি করে দেনা পরিশোধ করেন। এর পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে আরও কলহের সৃষ্টি হয়।

প্রতিবেশীদের কথায়, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা পাশের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পান। পরে টর্চ লাইট দিয়ে দেখেন পলিথিনে মোড়ানো কিছু জিনিস। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ পলিথিন প্যাঁচানো মধ্যে মৃতদেহ দেখতে পান। পরে মৃতদেহের পরিচয় জানা যায়।

অন্যদিকে এই গটনার পর অরুণ মিয়ার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল জানান, তাঁর বাবা সাত বছর তাঁর কাছে ছিল কিছুদিন আগে প্রতিবেশীরা বিষয়টি মিটমাট করে দিয়েছিল। তাঁর সৎ মায়ের সঙ্গে সঙ্গে থাকা শুরু করে দিয়েছিল তাঁর বাবা। এরইমধ্যে তাঁর সৎ ভাই সৌদি আরবে মারা যায়। তার বিদেশ যাওয়ার সময় অনেক টাকা দেনা ছিল পরবর্তীতে তাঁর বাবা জমি বিক্রি করে এই দেনা পরিশোধ করে। কিন্তু কয়েক দিন থেকে ফোনে তাঁর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পান নি লুৎফুর। তাই তিনি ও তাঁর দাদু মিলে থানায় একটি মিসিং ডায়েরি করে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা