হাড় হিম করা ঘটনা নাগপুরে, ঝুলন্ত অবস্থায় উদ্ধার বাবা-মা-দুই ছেলের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: দিল্লির পরে এবার হাড় হিম করা ঘটনা নাগপুরে। বদ্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল বাবা-মা এবং দুই ছেলের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চার জনেই আত্মহত্যা করেছেন। তবে খুন করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হতে দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বদ্ধ ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তবে ওই সুইসাইড নোটে কী লেখা রয়েছে, তা জানাতে রাজি হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাওয়াড় গ্রামে। গত কয়েকদিন ধরেই বিজয় মধুকর পাচৌরি (৬৮), তাঁর স্ত্রী মালা (৪৫) এবং দুই ছেলে গণেশ (৩৮) ও দীপকের (৩৬) কোনও সাড়া শব্দ পাননি পড়শিরা। আচমকাই বাড়িটি নিস্তব্ধ হয়ে যাওয়ায় এবং ভিতর থেকে দরজা বন্ধ থাকায় স্থানীয় নারখেড় থানায় খবর পাঠান প্রতিবেশিরা। খবর পেয়েই ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখেন বিজয়-সহ পরিবারের চার সদস্যকে। তড়িঘড়ি দেহ নিচে নামানো হয়। কিন্তু ততক্ষণে চার জনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর ওই নোটে গণেশের গ্রেফতারির ঘটনায় পরিবার প্রচণ্ড মানসিক চাপে ছিল বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে এক প্রতারণা মামলায় গণেশকে গ্রেফতার করেছিল মধ্যপ্রদেশের পানদুরানা থানার পুলিশ। পরে অবশ্য জামিনে ছাড়া পায়। কিন্তু ছেলের গ্রেফতারের পরেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন বিজয় ও তাঁর স্ত্রী মালা।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা