সন্তান লাভের ইচ্ছে পূরণ, লক্ষ্মীর কৃপায় সুখী জীবন কাটাবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (৪ অক্টোবর) হল শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন। জ্যোতিষ গণনা অনুসারে আজ বৈধৃতি যোগ ও কালা যোগের প্রভাব থাকবে। এছাড়াও থাকছে প্রথমে চিত্রা ও পরে স্বাতী নক্ষত্রের প্রভাব।  ইতিমধ্যেই শুরু হয়েছে দেবীপক্ষ। দেবীর কৃপায় জীবন থেকে কাটবে সংকট। অন্যদিকে শুক্রবার হল দেবী লক্ষ্মী ও শুক্র দেবের প্রিয় দিন। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীকে সুখ-স্বাচ্ছন্দ্য ও ধন সম্পদের দেবী বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে বলা হয় সৃজনশীলতা, নতুনত্ব, উদ্ভাবন, ভালোবাসা, সৌন্দর্যের অধিপতি। জেনে নিন লক্ষ্মীর কৃপায় কোটিপতি হবেন কারা।

মেষ : আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জন্য। সকাল সকাল কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন।দেবীর কৃপায় হাতে আসবে অর্থ। ব্যবসাতেও উপচে পড়বে উন্নতি। দাম্পত্য জীবনে আসবে সুখের সময়। কর্মক্ষেত্রে দিন ভাল যাবে।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে সাদা, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন।

সিংহ :  আজকের দিনটি দুর্দান্ত কাটবে আপনার।সিংহ রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ সঞ্চয় করতে সফল হবেন।কাজকর্মে সাফল্য পাবেন। মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক পরতে পারেন। এই রঙের পোশাকে পরলে সাফল্য পাওয়ার সম্ভবনা রয়েছে।

মকর : আপনি শারীরিক ও মানসিকভাবে ভাল থাকবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিতে পারেন। হাতে টাকা আসতে চলেছে। মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। কোন সম্পত্তি ক্রয় করতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। নব দম্পত্তিদের সন্তান লাভের সম্ভবনা রয়েছে।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে একটু চেষ্টা করুন পোশাকের রং সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। এতে দেহ-মনে শান্তি ফিরে আসবে।

কুম্ভ :  আর্থিক বিষয়ে লাভবান হবে এই রাশি। নিজের এবং পরিবারের সমস্ত শখ পূরণ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। নব দম্পত্তিদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হলে পরে তা মিটে যাবে।

কোন রংয়ের পোশাক পরবেন : আর্থিক, মানসিক ও সাংসারিক জীবনে সুখী থাকতে চাইলে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক বেছে নিতে পারেন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করে নি ‘এই মূহুর্তে’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২