শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ কাড়ল  দুই শিশু সহ পরিবারের ৭ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোর পাঁচটা নাগাদ   মুম্বইয়ে  একটি দুতলা বাড়িতে শর্ট সার্কিটের জেরে আচমকাই লেগে  যায় আগুন। আর তাতে প্রাণ হারালেন একই সাত সদস্য। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে বলে খবর। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে  আতঙ্ক।

মুম্বইয়ের দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সিদ্ধার্থ কলোনিতে । স্থানীয়রাই প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকলকে খবর দেয়। তৎক্ষণাৎ দমকল বাহিনী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের  জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান  সাত জন । পাশাপাশি জখম হয়েছেন দুজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

নিহতরা হলেন  অনিতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০), মঞ্জু প্রেম গুপ্তা (৩০), পরশ গুপ্তা (০৭) ও নরেন্দ্র গুপ্তা (১০)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে শনিবার মুম্বইয়ের একটি গুদামে আচমকাই আগুন লেগে গিয়েছিল। তবে তাতে কোন প্রাণহানি হয়নি।  এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের মুম্বইতে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের