পাহাড়ে বন্ধ ৯টি চা-বাগানের শ্রমিকদের Ex-Gratia’র সুবিধা দিতে অনীতের চিঠি মুখ্যমন্ত্রীকে

পাহাড়ের বন্ধ থাকা ৯টি চা-বাগানের শ্রমিকদের রাজ্য সরকারের প্রদেয় Ex-Gratia’র আওতায় নিয়ে আসা হোক। মুখ্যমন্ত্রীকে অনুরোধ অনীতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের বন্ধ ৯টি চা-বাগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দ্বারস্থ হলেন Gorkhaland Territorial Administration বা GTA’র চেয়ারম্যান অনীত থাপা(Anit Thapa)। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে অনুরোধ করেছেন, পাহাড়ের বন্ধ থাকা ৯টি চা-বাগানের শ্রমিকদের রাজ্য সরকারের প্রদেয় Ex-Gratia’র আওতায় নিয়ে আসা হোক। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বন্ধ চা বাগানের জন্য সরকার যে ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে, পাহাড়ের ক্ষেত্রেও তা কার্যকর করা হোক। পাশাপাশি ওই ৯টি বন্ধ চা-বাগানের শ্রমিকদের(Closed Tea Garden Workers) জন্য ১৫০০ টাকা করে ‘ফাউলাই’ দেওয়া হোক। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত কিছু নেওয়ার হলে তা তিনি নিজেই জানিয়ে দেবেন।

আরও পড়ুন, আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি রাজ্য সরকারের

দার্জিলিং ও কালিম্পং পাহাড় মিলিয়ে GTA’র এলাকায় গত কয়েক বছর ধরে ৯টি চা-বাগান বন্ধ হয়ে পড়ে আছে। এই চা বাগানগুলি হল – চুংথং, ধোত্রে, পানিঘাটা, নাগরি, রম্বুক সিডর, মুন্ডা, পেশক, পান্ডম এবং সিংতাম চা বাগান। খাতায়কলমে এই বাগানগুলিতে অচলাবস্থা চলছে বলে দেখানো হলেও কোনও বাগান বছর খানেক, কোনও বাগান কয়েক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। পানিঘাটার মতো বাগান বছর পর বছর বন্ধ। সেখানে সরকারি হস্তক্ষেপে কয়েকবার বাগান খোলার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। বন্ধ ন’টি চা বাগান নিয়ে স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৭ হাজার। এর বাইরে অন্তত কয়েক হাজার় অস্থায়ী শ্রমিক আছেন। অপ্রত্যক্ষ ভাবে বহু পরিবারের সদস্য বন্ধ স্থায়ী বাগানের শ্রমিকদের ওপর নির্ভরশীল। আপাতত দিনমজুরি, পাথর ভাঙা থেকে নানা কাজ করে এই শ্রমিক পরিবারগুলি সংসার চালাচ্ছেন।  

আরও পড়ুন, সন্দীপ জমানাতেই আর জি করে ক্যান্সারের চিকিৎসা নিয়ে দুর্নীতি

অনীত পরে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, ‘শুধু রাজ্য নয়, গোটা দেশে খ্যাত দার্জিলিং তৈরির নেপথ্যে পাহাড়ের চা শ্রমিকেরা আছেন। এত দিন তাঁরা নিরলস কাজ করে চলেছেন। এখন তাঁদের একাংশের বাগানে নানা কারণে সমস্যা রয়েছে বা বন্ধ রয়েছে। সেখানে সরকারের এদের পাশে থাকাটা জরুরি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বন্ধ চা বাগানের জন্য় সরকার যে ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে, পাহাড়ের ক্ষেত্রেও তা কার্যকর করা হোক। মুখ্যমন্ত্রী বরাবর পাহাড় নিয়ে ভাবেন। পাহাড়ের জন্য তিনি এ বারের আবেদন শুনবেন বলে আমরা আশাবাদী।’ GTA চাইছে, বন্ধ বাগানের সরকারি নিয়মে ১৫০০ টাকা করে শ্রমিকদের ‘ফাউলাই’ দেওয়া হোক। সেই সঙ্গে এক মাসের মজুরি Ex-Gratia হিসাবে দেওয়া হোক।

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান