বাংলাদেশের ইতিহাসে প্রথমবার দুর্গাপুজোয় ২ দিনের ছুটি

গত অগস্ট থেকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় বাংলাদেশে, কিন্তু এ বছর হিন্দুরা রীতিমতো সহিংসতার শিকার হচ্ছেন বাংলাদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশঃ সাধারণত দুর্গাপুজোয় কলকাতা রমরমা। যদিও গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালি। তাই কম-বেশি দেশজুড়ে বাঙালি অ্যাসোসিয়েশনগুলিতে পুজো হয়। দুর্গাপুজো মুলত বাঙালির উৎসব হলেও, সকল ধর্মই এই পুজোতে মেতে ওঠে। শুধু ভারতবর্ষ নয়, গোটা দেশেই দুর্গাপুজো হওয়ার চল রয়েছে। যাঁরা পুজোতে বাড়িতে আসতে পারেন না, মুলত তাঁরাই দুর্গাপুজোর সময় বাঙালি অ্যাসোসিয়েশনগুলিতে যোগ দেন। যাই হোক, পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সাড়ম্বরে দুর্গা পুজো হয়। কিন্তু বিগত বছরগুলির তুলনায় এ বছর বাংলাদেশ অশান্ত।

গত অগস্ট থেকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় বাংলাদেশে, কিন্তু এ বছর হিন্দুরা রীতিমতো সহিংসতার শিকার হচ্ছেন বাংলাদেশে। ছাত্র আন্দোলনের পর থেকেই বাংলাদেশে হিন্দু মন্দিরগুলির উপর রীতিমতো লুটপাট চালানো হচ্ছে। ভাঙা হচ্ছে মূর্তি। দিন কয়েক আগেও এমন মন্দির ভাঙার খবর মিলেছিল। তবে এত কিছুর পরেও দমে নেই দুর্গাপুজো, এমনকী প্রশাসনও বাংলাদেশে দুর্গা পুজো করার সমর্থনে রয়েছে। কেননা ইতিহাসে প্রথমবার বাংলাদেশে দুর্গাপুজো উপলক্ষে ২ দিন জাতীয় ছুটি দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। আর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্রবার হয়ে থাকে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে চলেছে। কারণ, আগামী শুক্র ও শনিবার দেশটির সাপ্তাহিক ছুটি। এর পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। আর বৃহস্পতিবার দুর্গাপুজো উপলক্ষে ছুটি। ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশে বাড়তি ২ দিনের ছুটি থাকছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা