ঢাকা-সহ বাংলাদেশে আইএসের পতাকা নিয়ে লাগাতার মিছিল, উদ্বিগ্ন দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছে জঙ্গি আর মৌলবাদীদের আস্ফালন। মহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মদতে জেল থেকে ছাড়া পেয়ে ফের প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে হিযবুত তাহরী, হুজি জঙ্গিরা। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা নিয়েও রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় প্রকাশ্যেই মিছিল করছেন মৌলবাদীরা। আর ওই মিছিলের পিছনে সরাসরি ইন্ধন রয়েছে শেখ হাসিনাকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মাহফুজ আলম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহের। আর ওই তিন হুজুরের হাত থাকায় মিছিল রোখার হিম্ম‍ৎ দেখায়নি পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত কমিশনারের বক্তব্য প্রণিধানযোগ্য। তাঁর কথায়, ‘দেশে জঙ্গি শাসন চলছে। জঙ্গিদের মিছিল আটকে কে আর চাকরি হারাতে এবং হেনস্তা হতে চায় বলুন?’ যেভাবে ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জঙ্গি সংগঠন আইএসের পতাকা নিয়ে মিছিল করা হয়েছে, তাতে যথেষ্টই উদ্বিগ্ন ভারতের মোদি সরকার।

গত শুক্রবার জুম্মার নমাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে কালেমা লেখা পতাকার পাশাপাশি ছিল আইএসের পতাকা। গত রবিবার ‘সচেতন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল’ ব্যানার নিয়ে আরও একটি মিছিল বের হয়। মিছিলকারীদের হাতে বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড ও কালেমা লেখা পতাকা ছিল। বাংলাদেশের পতাকার পাশাপাশি প্যালেস্টাইন ও আইএসের পতাকা ছিল। মিছিলে স্লোগান উঠেছিল, ‘মুক্তির এক পথ, খিলাফত-খিলাফত’, ‘তুমি কে আমি কে, মুসলমান-মুসলমান’। কিশোরগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে শহরের শহীদি মসজিদ থেকে এক মিছিল বের  হয়েছিল। সেখানেও কালেমা লেখা পতাকার পাশাপাশি আইএস-এর পতাকা দেখা গিয়েছে।

কীভাবে ঢাকায় প্রকাশ্য রাজপথে হিযবুত তাহরীর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পতাকা নিয়ে মিছিল করল সেই প্রশ্নের হাস্যকর জবাব দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার তথা জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক সময়ের শীর্ষ নেতা  মাইনুল হাসান। তাঁর কথায়, ‘কীভাবে হিযবুত তাহরী মিছিল করল, তা খতিয়ে দেখা হচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম চৌধুরী দেশের বিভিন্ন প্রান্তে মৌলবাদীদের কালেমা তাইয়্যেবা ও আইএস’র পতাকা নিয়ে মিছিলে সিঁদূরে মেঘ দেখছেন। তাঁর কথায়, ‘এই ধরনের মিছিলের ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম নষ্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে পুলিশ ও প্রশাসনকে কঠোর হাতে ব্যবস্থা নিতে হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, গত ৫ অগস্টের পরে মৌলবাদী ও জঙ্গিদের আস্ফালন যথেষ্টই বেড়েছে। শুরুতেই কড়া পদক্ষেপ না নিলে বিষবৃক্ষের মতো ডালপালা ছড়াবে জঙ্গি সংগঠনগুলি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা