‘পুজোর সময় তাঁকে খুব মনে পড়ে’, কাকে মিস করেন অপু বিশ্বাস?

তবুও আনন্দে কোনও ফাঁক রাখছেন না ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যার আরেকটি পরিচয় ঢালিউড কিং শাকিব খানের প্রাক্তন স্ত্রী হিসেবে। প্রায় ১০ বছর নায়কের সম্পর্কে ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আজ শেষদিন। যদিও কোথাও কোথাও শনিবার মায়ের বিসর্জন হবে না, আগামিকাল রবিবার হবে মায়ের বিসর্জন। হিসেবমতো দুর্গাপুজোর তিথি ৪ দিনের। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কিন্তু এ বছর অষ্টমী-নবমী তিথি একই সঙ্গে পড়েছে, তাই আজ হিসেবমতো দশমী। দশমীতেই মায়ের বিসর্জন হয় কিন্তু অনেক জায়গায় রবিবারেই হবে মায়ের বিসর্জন। যাই হোক, দুর্গাপুজো অনেকের কাছে আনন্দের উৎসব। আবার অনেকের কাছে আনন্দের নয়। যদিও সকলে দুঃখ ভুলেই পুজোর এই দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহোৎসব দুর্গা পুজো। আর পুজোতে মেতে উঠেছেন দেশ বিদেশে থাকা সমস্ত বাঙালিররা। ওদিকে বাংলাদেশেও বইছে দুর্গাপুজোর আমেজ।

যদিও ছাত্র আন্দোলনের পর এবার বাংলাদেশে পুজোর আমেজ কিছুটা ম্লান। তবুও আনন্দে কোনও ফাঁক রাখছেন না ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। যার আরেকটি পরিচয় ঢালিউড কিং শাকিব খানের প্রাক্তন স্ত্রী হিসেবে। প্রায় ১০ বছর নায়কের সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তবে এ বছর দুর্গাপুজো কেমন কাটছে অভিনেত্রী, জানালেন। প্রথমেই পুজোয় ছোটবেলার স্মৃতি আঁকড়ে অপু বিশ্বাস বলেন, তাঁর কাছে ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। সারাবছর অপেক্ষা করতেন, কখন পূজা আসবে। তবে এখনকার পুজোর সঙ্গে তিনি তখনকার পুজোর কোনও তুলনাই চলে না বলে জানিয়েছেন। এখন পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে তাঁর। তবে এবারের পূজা তে ঢাকাতেই রয়েছেন অপু বিশ্বাস। গত কয়েকবার পুজোতে অভিনেত্রী কলকাতায় ছিলেন। আর পুজো তে অভিনেত্রীর ট্র্যাডিশনাল পোশাকই বেশি পছন্দ।

পুজার বিকালগুলি পরিবারের সঙ্গে কাটান। ছেলে জয়কে নিয়েই তাঁর সব পরিকল্পনা। তবে এখন পূজা এলেই আগের মতো খুশি খুশি লাগে না তাঁর। কারণ তাঁর মা মারা গিয়েছেন। তাই মা নেই বলেই পূজা এলে মন বেশি খারাপ হয় অভিনেত্রীর। মায়ের জন্যেই আজ অভিনেত্রী সফল। তাই তাঁকে ছাড়া পূজার আনন্দ ভাবতেই পারেন না। তাই পুজোর সময়টা মাকে বেশি মিস করেন অভিনেত্রী। এখনও পর্যন্ত প্রায় ৮০ টি ছবি করে ফেলেছেন অপু বিশ্বাস।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা