খলিস্তানিদের খতমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে দিল্লি, বিস্ফোরক অভিযোগ কানাডার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খলিস্তানপন্থীদের খতম  করতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে কাজ করছে ভারত। এমনটাই অভিযোগ করল কানাডা। ন্যাশনাল সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার ব্রিজিত গৌভিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ ২০২৩ সালে কানাডায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যা এবং  অন্যান্য  সহিংস কর্মকাণ্ডের সাথে ভারত সরকারের  আধিকারিকরা যুক্ত ছিলেন।‘

শুধু তাই নয় গৌভিন আরও জানান, ‘ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাসহ অন্যান্য কূটনীতিকদের নিজ্জর হত্যা তদন্তের সঙ্গে জড়িত ছিলেন। নানান সময়  বিদেশে বিভিন্ন ধরণের সংস্থাতে  থাকা  এজেন্টদেরকে   তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করেছে ভারত সরকার। ‘ পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্পষ্ট দাবি করেছেন, ‘কানাডার মাটি খলিস্তানপন্থীদেরই টার্গেট করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গেই প্রকাশ্যে বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়েছে। এরপরেও ভারত সরকার কোন পদক্ষেপ নেয়নি।‘

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বর্তমানে মাদক মামলায় গুজরাটের সবরমতী জেলে বন্দি ৩১ বছরের বিষ্ণোই। কারাগারে বন্দি থাকা সত্ত্বেও, বিষ্ণোই ২০২২ সালে পাঞ্জাবি  গায়ক সিধু মুসেওয়ালা, ২০২৩ সালে কর্ণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদি সহ অনেক হাই-প্রোফাইল ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার বিস্ফোরক অভিযোগ তুলল কানাডা। আর তাতেই  দুই দেশের মধ্যে মতানৈক্য  আরও দ্বিগুণ হবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত