মেয়ের বাড়ি বেড়াতে এসে গণধর্ষিতা মা,মৌলবাদীদের দখলে যাওয়া বাংলাদেশের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি :  মেয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণ এর শিকার হলেন মা। ঘটনাটি ঘটেছে  সোমবার রাত্রে বাংলাদেশের ধামরাইয়ের চরডাউটিয়া এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় ওঝা (ফকির) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মেয়ের বাড়ি বেড়াতে এসে অসুস্থ বোধ করলে চিকিৎসা করানোর জন্য তিনি স্থানীয় ওঝার বাড়ি যান। কিন্তু অভিযোগ উঠেছে ভুতে ধরার নামে ঐ নারীকে গনধর্ষণ করা হয়। শেষ পর্যন্ত ঐ নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঐ নির্যাতিতাকে।

চর-ডাওটিয়া গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান মণ্ডলের শাশুড়ি বেড়াতে আসেন মেয়েকে দেখার জন্য। হঠাৎ সোমবার দিবাগত রাত ৯ টার দিকে মিজানুর রহমান মন্টুর শাশুড়ির পেট ব্যথা শুরু হয়। পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠলে দ্রুতই স্থানীয় ওঝা ও একই গ্রামের ছেলে মোহাম্মদ ওসমান আলী ওঝার কাছে যান চিকিৎসা করানোর জন্য। ওঝা নির্যাতিতার বাড়ি আসতে রাজি হন।

এরপর ওসমান আলী তাঁর সহযোগী মোঃ রবি হোসেন, মোহাম্মদ খোকন আলী, মোহাম্মদ রজ্জব আলী, মোঃ সুজন মিয়া, ও মোহাম্মদ আরশেদ আলীসহ সাতজনকে সঙ্গে নিয়ে ওই মিজানুর রহমান মন্টুর বাড়িতে আসেন চিকিৎসা করানোর জন্য। এরপর একটি বন্ধ কক্ষে মিজানুর রহমান মন্টুর শাশুড়িকে শেকলবন্দি করে দেন। এরপর জামাই মিজানুর রহমান মন্টুকে খাঁটি সরিষার তেল আনার জন্য তেলি বাড়িতে পাঠান ওই কবিরাজ মোহাম্মদ ওসমান আলী। সেইসময় মন্টুও বাড়ি থেকে চলে যান তেল আনার জন্য। এরপর মিজানুর রহমান মন্টুর শাশুড়িকে ওই সাতজনে মিলে পাশের ক্ষেতে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, এরপর ওই নারীকে পালা ক্রমে তাঁরা ধর্ষণ করেন।

স্থানীয় সূত্রে খবর, ওই নারীর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে। এই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঐ নারী।

এই নিয়ে নির্যাতিতার জামাই মিজানুর রহমান জানান, ‘সরল বিশ্বাসে ফকিরের কথায় তেল আনতে গিয়ে আমার শাশুড়ির এত বড় সর্বনাশ হয়েছে। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি ওই ভণ্ড ফকির ও তার সহযোগীদের কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে ফকির মোহাম্মদ ওসমান আলী। এই নিয়ে তিনি জানিয়েছেন, মিজানুর রহমান মন্টুর শাশুড়িকে তাঁরা ধর্ষণ করেন নি। তাঁদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। একইসঙ্গে তিনি আরও জানান, ‘ওই নারীর জ্বীন ছাড়ানোর জন্য যা যা করা দরকার তাই চিকিৎসা করেছি।’

 

 

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা