শুরু হচ্ছে প্রো কবাডি লিগ, ম্যাচ শুরুর আগে কতটা আত্মবিশ্বাসী টাইটানসরা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মরশুমে শুরু হচ্ছে ১১তম প্রো কবাডি লিগ। শুক্রবার (১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে প্রো কবাডি লিগের একাদশতম সংস্করণ। জনপ্রিয়তার নিরিখে আইপিএলের ঠিক পরেই আসে পিকেএলের নাম। ২০১৪ থেকে শুরু হয় এই প্রো কবাডি লিগ। এবার দেশের তিনটি শহরে এবার কারাভান ফর্ম্যাটে গোটা টুর্র্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । আজ থেকে হায়দ্রাবাদে শুরু হবে প্রথম পর্বের খেলা। মোট ১২ দল এবারের লিগে অংশগ্রহন করছে। প্রত্যেকেই এক বুক আশা নিয়েই প্রস্তুতি নিয়েছে। খেলার মধ্য দিয়েই দেখাবে তাঁদের আসল দক্ষতা।

এদিকে তেলেগু টাইটানসের অধিনায়ক পবন সেহরাওয়াত উদ্বোধনী ম্যাচের জন্য তার উৎসাহ-আবেগ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘আমি খুব খুশি যে আমরা হায়দ্রাবাদে মৌসুমের উদ্বোধনী খেলতে চলেছি। অনুরাগীরা সমর্থন আমাদের সঙ্গে আছে। আমরা সবাই আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত ভাল খেলব।’

অন্যদিকে বেঙ্গালুরু বুলসের অধিনায়ক প্রদীপ নারওয়াল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। উদ্বোধনী ম্যাচের আগে, তিনি জানান, ‘পিকেএলের ১১ তম মরসুম দুর্দান্ত হবে। আমরা এখনও পর্যন্ত উত্তেজিত। পুরো প্রাক-মৌসুম জুড়ে ভাল প্রস্তুতি নিয়েছি আমরা।’

রোমাঞ্চকর অনুভূতি দিয়ে শুরু হবে এই প্রো কাবাডি লিগ। আজ প্রথম দিনে আছে দুটি খেলা। রাত আটটায় তেলেগু টাইটনস মুখোমুখি হবে বেঙ্গালুরু বুলসের। রাত নটায় ইউ মুম্বা খেলবে দাবাং দিল্লির বিরুদ্ধে। এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রো কবাডি লিগদের প্রথম পর্বের খেলার সূচিগুলি।

১৯ অক্টোবর- তেলেগু টাইটনস বনাম তামিল থালাইভাস(রাত ৮ টা) পুনেরি পল্টন বনাম হরিয়ানা স্টিলার্স(রাত ৯টা) ২০ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স( রাত ৮টা) গুজরাত জায়ান্ট বনাম বেঙ্গালরু বুলস( রাত ৯টা)

২১ অক্টোবর- ইউপি যোদ্ধা বনাম দাবাং দিল্লি ( রাত ৮টা) পুনেরি পল্টন বনাম পাটনা পাইরেটস ( রাত ৯টা) ২২ অক্টোবর- তেলেগু টাইটনস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স (রাত ৮টা) ইউপি যোদ্ধা বনাম বেঙ্গালুরু বুলস ২৩ অক্টোবর- তামিল থালাইভাস বনাম পুনেরি পল্টন(রাত ৮টা) গুজরাত জায়ান্ট বনাম ইউ মুম্বা ২৪ অক্টোবর- বেঙ্গল ওয়ারিয়র্স বনাম ইউপি যোদ্ধা, হরিয়ানা স্টিলস বনাম জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও