কৃষ্ণনগর কাণ্ডে তদন্ত অফিসারকে সরিয়ে নতুন দায়িত্ব কোতোয়ালি থানার ইন্সপেক্টরকে

Share:

নিজস্ব প্রতিনিধি ,নদিয়া: কৃষ্ণনগর কাণ্ডের তদন্তকারী অফিসারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল। নতুন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হল।কৃষ্ণনগরে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় এবার এই কেসের তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হল শুক্রবার। কি কারণে তাকে সরানো হল তা এখনো স্পষ্ট নয়। এই কেসের দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর কতোয়ালি থানার(Krishnanagar Katowali P.S.) সাব ইন্সপেক্টর সুমিত কুমার দে। তার পরিবর্তে এই ঘটনায় নতুন ইনভেস্টিগেশন অফিসার এর দায়িত্ব পেলেন কতোয়ালি থানার ইন্সপেক্টর কৌশিক সাউ(Inspector Kaushik Shaw)।

এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এই ঘটনা যেহুতু খুব সেনসিটিভ, তাই সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের পরিবর্তে ইন্সপেক্টর রেঙ্ক এর একজন কে এবার নতুন করে দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে,কৃষ্ণনগরে(Krishnanagar) ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক বিশেষজ্ঞদের টিম।কৃষ্ণনগরে যুবতীর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে তদন্তে যায় ফরেন্সিক বিশেষজ্ঞদের টিম।দুজন ফরেন্সিক এক্সপার্ট যান ঘটনাস্থলে। আনা হয় বিভিন্ন রকম পরীক্ষা করার সরঞ্জাম। আনা হয় ক্যামেরা।খতিয়ে দেখেন ঘটনাস্থল ফরেনসিক বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডি এস পি শিল্পী পাল সহ একাধিক পুলিশ আধিকারিকরা।

এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভিডিওগ্রাফি(Videography) করেই ময়না তদন্ত করা হয়। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো হাতে আসেনি। বেশ কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সেগুলো সম্পূর্ণ হয়ে গেলেই আমরা বিষয়টি পরিষ্কার হতে পারব। এখনো পর্যন্ত যেভাবে ময়না তদন্তের প্রক্রিয়া চলেছে তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। সেই কারণেই আপাতত হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি না। প্রতিক্রিয়া যুবতীর পরিবারের আইনজীবী শীর্ষেন্দু দাসের। পাশাপাশি তিনি জানান, মৃত ওই যুবতীর দেহ দাহ করা হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২