শান্তিপুরে কালীপুজোয় বিসর্জনের শোভাযাত্রা সবকটি কমিটিকে মিলিতভাবে করতে হবে, নির্দেশ পুলিশের

Share:

নিজস্ব সংবাদদাতা নদিয়া: একটি কথা প্রচলিত আছে ‘একসাথে করি কাজ হারি জিতি নাহি লাজ’। এই কথাটিকে বাস্তবে রূপ দিতে এবারে কালীপুজোয় বিশেষ নির্দেশ জারি রানাঘাট জেলা পুলিশের(Ranaghat District Police)। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা সবকটি পুজো কমিটিকে একসঙ্গে মিলিত হয়ে করতে হবে।কালী পুজো উৎসব উপলক্ষে পুজো কমিটিদের নিয়ে রানাঘাট পুলিশ জেলার বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল।রাজ্যের বিভিন্ন জায়গায় দীপাবলি উৎসবের মধ্যে এক অন্যতম নাম রয়েছে নদিয়ার শান্তিপুর(Shantipur)। এই শান্তিপুরে বৈষ্ণব ও শক্তি মতে পূজিত হয়ে থাকে দেবী কালী। রয়েছে প্রাচীন বেশ কয়েকটি পুজো।

যেমন আগমেশ্বরী মাতা, মহিষখাগি মাতা, এবং চাঁদনি বাড়ির জোড়া কালীপুজো।এছাড়াও রয়েছে বামা কালী, বোম্বেট কালী এবং মুক্তি সংঘের সাধনা কালী। শোভাযাত্রার ক্ষেত্রে রয়েছে অনন্য আকর্ষণ । প্রত্যেক পুজো কমিটি আলোক সজ্জায় সজ্জিত করে তাদের দেবী মূর্তিকে শান্তিপুরের রাজপথে শোভাযাত্রায় বের করেন। তাই হাতেগোনা আর কয়েকটা দিন বাকি মাত্র। এরপরেই কালীপুজো উৎসব মুখর হয়ে উঠবে নদিয়ার শান্তিপুর। এরই কারণে শনিবার শান্তিপুরের শতাধিক পুজো কমিটিকে নিয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক করলেন রানাঘাট পুলিশ জেলা। উপস্থিত ছিলেন, পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেয়াল, ছিলেন দমকল বাহিনীর আধিকারিক, বিদ্যুৎ দফতরের আধিকারিক সহ শান্তিপুর থানার(Shantipur P.S.) সার্কেল ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার।

যদিও কালীপুজোর(Kalipuja) উৎসবে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই মূলত এই প্রশাসনিক বৈঠকের আয়োজন। তবে বেশ কিছু নিয়ম বাধ্যকতা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যেমন পুজো মন্ডপে রাখতে হবে পর্যাপ্ত জল, কোনো কারণে যদি মন্ডপে আগুন লেগে যায় তার জন্য ব্যবস্থা রাখতে হবে। অন্যদিকে শোভাযাত্রার ক্ষেত্রে প্রত্যেক পুজো কমিটিকে মিলিত হয়ে সম্পূর্ণ করতে হবে শোভাযাত্রা। কোথাও কোন অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়লে তা তৎপর খবর দিতে হবে পুলিশ প্রশাসনকে। উৎসব মুখর পরিস্থিতিতে যাতে কোন সমস্যা না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে, প্রত্যেকটি পুজো কমিটিকে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২