‘পাশ করাতে হবে’, উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের আন্দোলনে উত্তাল ঢাকা-সহ বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ক্রমশই বাংলাদেশ জাঁকিয়ে বসেছে নৈরাজ্য। রবিবার উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের ‘পাশ করানোর’ দাবি জানিয়ে শুরু করা আন্দোলনে উত্তাল হল রাজধানী ঢাকা-সহ দেশের একাধিক জেলা। পড়ুয়াদের মারমুখী আন্দোলনের মুখে প্রাণ বাঁচাতে রাতেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। আজ সোমবারই (২১ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রকের কাছে ইস্তফা দেবেন বলে জানিয়ে দিয়েছেন।

গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ঢাকা, যশোর, কুমিল্লা-সহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এদিন সকাল থেকেই বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে সবাইকে পাশ করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেয় ফেল করা পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের অভিযোগ পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে ত্রুটি রয়েছে। ফলে পরিক্ষার ফল পুনর্মূল্যায়ন করতে হবে এবং সবাইকে পাশ করাতে হবে।

সকাল ১১টা নাগাদ ফেল করা পড়ুয়া এবং তাদের অভিভাবকরা মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়। টানা ঘন্টা দেড়েক দফতরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেয়। দুপুর পৌনে ২টার দিকে বোর্ডের কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান তপন কুমার সরকারের কক্ষে প্রবেশ করে। তার পর ভাঙচুর চালায়। পড়ুয়া এবং অভিভাবকদের তাণ্ডব রোখার চেষ্টা করেন বোর্ডের কর্মী-আধিকারিকরা। ওই সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। মারামারিতে বেশ কয়েকজন পড়ুয়া জখম হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভরত পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। যদিও তাঁর অনুরোধে কর্ণপাত করেননি ফেল করা পড়ুয়ারা। রাতের মধ্যে পরীক্ষার ফল বাতিল না করলে চরম আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন। এর পরেই ইস্তফার কথা ঘোষণা করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।    

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা