Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা নিয়ে মোল্লা ইউনূসের সরকারকে জোর ধাক্কা দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত জুড়ে নাশকতা চালাতে পর্যটকদের ছদ্মবেশে জঙ্গি ঢোকানোর পরিকল্পনা নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর গোয়েন্দা সূত্রে মোল্লা ইউনূসের ওই পরিকল্পনা জানতে পেরে আপাতত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। রবিবার (২০ অক্টোবর) বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত পর্যটক ভিসা চালু হচ্ছে না। কবে চালু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কোনও ডেটলাইনও দিতে রাজি হননি তিনি।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াতে শুরু করেছে ভারত বিরোধী এবং পাকিস্তান বান্ধব জঙ্গি ও মৌলবাদীরা। খোদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর পদে বসেছেন হাসিনা জমানায় নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা আল কায়দার প্রশিক্ষণপ্রাপ্ত মাহফুজ আলম। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয় ভারতীয় দূতাবাস।

দীর্ঘ এক মাসের বেশি সময় বন্ধ থাকার পরে ফের সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু করা হয়। তবে শুধুমাত্র সঙ্কটাপন্ন রোগীদের জন্য বিশেষ মেডিকেল ভিসা চালু করা হয়। তবে ওই মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আবেদনপত্র সরাসরি পাঠানো হচ্ছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকে। আর স্বরাষ্ট্রমন্ত্রক আবেদন খুঁটিয়ে দেখার পরেই ভিসা দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিচ্ছে। ভারতের এমন সিদ্ধান্তে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পর্যটকদের ছদ্মবেশে আনসারুল্লাহ বাংলা টিম-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের ভারতে ঢুকিয়ে নাশকতা চালানোর পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। সূত্রের খবর, এদিন ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে দ্রুত পর্যটক ভিসা চালুর জন্য চাপ দিয়েছিলেন বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন। কিন্তু ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে পর্যটক ভিসা চালু করা হবে না। বাংলাদেশ সরকার বাড়াবাড়ি করলে মেডিকেল ভিসাও বন্ধ করে দেওয়া হবে।

 

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী