হত্যাকাণ্ডের শিকার হতে হবে, খামেইনি হুমকি চিঠি জেলবন্দি কয়েদির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা খামেইনিকে কড়া সতর্ক বার্তা দিলেন কারাবন্দি অ্যাক্টিভিস্ট। খোলা চিঠিতে সতর্ক বাণী শোনালেন খামেইনিকে। জানালেন, আগামী দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও হত্যাকাণ্ডের শিকার হতে হবে। 

খামেইনির সমালোচক হিসাবে পরিচিত ওয়াহেদিয়ান শাহরুদি লিখেছেন, ‘আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, চোখ খোল। নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। এতে যদি তুমি ইরানি সমাজের বাস্তবতা দেখতে পারো, এটাই তোমার জন্য ভাল হবে। কেননা ইরানি সমাজ দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, পতিতাবৃত্তি ও আসক্তির নিচে পিষ্ট রয়েছে।’

একইসঙ্গে চিঠিতে সতর্কবার্তা হিসেবে ওয়াহেদিয়ান শাহরুদি লিখেছেন, ‘ইতিহাসের পিছন ফিরে দেখতে হবে না। তুমি শুধু তোমার কাছের বন্ধু ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের দিকে তাকাও, তাহলে তুমি তোমার বাস্তবটা দেখতে পাবে।’ শুধু তাই নয় ইরানের সর্বোচ্চ নেতার কড়া সমালোচনা করে তিনি আরও জানিয়েছেন, ‘খামেনির নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষতিই করেনি বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য দায়ী।’ খামেইনির কড়া সমালোচক হওয়ায় লেখক, শিক্ষাবিদ ও নাগরিক কর্মী আব্বাস ওয়াহেদিয়ান শাহরুদিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মাশাদ শহরের ভাকিলাবাদ কারাগারে রয়েছেন তিনি। 

উল্লেখ্য, লেবাননের রাজধানী বেইরুতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল। এর আগে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহের। এর পর নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনও খতম হয়েছেন ইজরায়েলি সেনার হাতে। বাঁচতে পারেননি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার-ও। এমতাবস্থায় খামেইনিকে লক্ষ্যবস্তু করতে পারে ইজরায়েল সেনা, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে অবশ্য হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই চূড়ান্ত সতর্কতা জারি করেছিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনিইকে গোপন এবং নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২