আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সতীপীঠের অন্যতম মা বর্গভীমা মন্দিরের অভিনব ভোগ নজর কাড়ে পুণ্যার্থীদের

নিজস্ব প্রতিনিধি,তমলুক:শক্তি পূজা করতে গেলে নিতে হয় মায়ের অনুমতি,৫১ সতীপীঠের অন্যতম মা বর্গভীমা মন্দিরের অভিনব ভোগ নজর কাড়ে পুণ্যার্থীদের।তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা । যে কোনও পুজোর আগে মা বর্গভীমাকে (Ma Bargavima)পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা।কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের তাম্রলিপ্ত শহরের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালীপুজোয়(Kalipuja) এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ফলে ভক্ত সমাগমও প্রচুর হয়।

মন্দিরের পূজারী বলেন “যুগ যুগ ধরে তমলুকের(Tamluk) অধিষ্ঠাত্রীদেবী রূপে মা পূজিত হয়ে আসছেন। অতীতে এই তল্লাটে কোনও শক্তিপুজোর চল ছিল না। পরবর্তীতে জেলায় শক্তিপুজোর চল শুরু হয়। এখনও সমস্ত শক্তিপুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী বর্গভীমার কাছ থেকে।”পুরাণ উলেখ রয়েছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তাঁর বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে। আর সেই থেকেই একান্ন পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন।মহাভারতে উল্লিখিত, তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবরপত্নী।

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা। সারাবছর কী ভাবে জ্যান্ত মাছের জোগান দেন ওই ধীবর পত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবরপত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবরপত্নীর কথামতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা।

Published by:

Share Link:

More Releted News:

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

চাকরি ছাড়াই ঘরে বসে মোটা টাকা আয়! এই ব্যবসা করলে লক্ষ্মীলাভ অবধারিত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ