রোহিতদের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর ধাক্কা অস্ট্রেলিয়ার, অবসর নিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

৩৬ বছর বয়সী ওয়েড, তাঁর ১৩ বছরের কেরিয়ারে ৩৬টি টেস্ট, ৯৭টি ওয়ানডে এবং ৯২ টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক স্তরে তাঁর শেষ উপস্থিতি ছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোহিতদের বিরুদ্ধে মাঠে নামার আগেই জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটকে বিশ্বজয়ী ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক তথা খ্যাতিমান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড। তিনি তাঁর ১৩ বছরের অসাধারণ যাত্রা সমাপ্ত করলেন। তিনি সর্বশেষ ভারত সফরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করে ছিলেন। তবে চিন্তার কারণ নেই, ক্রিকেট কেরিয়ারের আরেক ধাপ পা রাখতে চলেছেন ম্যাথিউ ওয়েড। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্যে অস্ট্রেলিয়ার আন্দ্রে বোরোভেকের অধীনে কোচিং স্টাফে যোগ দিচ্ছেন ওয়েড। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী ম্যাথিউ ওয়েড মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

এবার তিনি অস্ট্রেলিয়ার কোচিংয়ের ভূমিকায় কাজ শুরু করবেন। ওয়েড, একজন উইকেটরক্ষক ব্যাটার। তিনি তাসমানিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট এবং হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশ লিগে খেলবেন আগামী ২ মাস। আগামী সপ্তাহে মেলবোর্নে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ। ৩৬ বছর বয়সী ওয়েড, তাঁর ১৩ বছরের কেরিয়ারে ৩৬টি টেস্ট, ৯৭টি ওয়ানডে এবং ৯২ টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক স্তরে তাঁর শেষ উপস্থিতি ছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের অস্ট্রেলিয়া সফরের ঠিক আগেই, ওয়েডের আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানানো সাপে বর হল ভারতের। আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট খেলা হবে।

অবসর নেওয়ার পরে ৩৬ বছর বয়সী ওয়েড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আমি জানতাম যে আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। আমি গত ছয় মাস ধরে জর্জ বেইলি এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে যোগাযোগ করছি। গত কয়েক বছর ধরে কোচিং নিয়ে ভাবছিলাম। আমি এই সুযোগের জন্য কৃতজ্ঞ। এখন আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি, আমি আমার সতীর্থ, স্টাফ এবং অস্ট্রেলিয়ান দলের কোচদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই যাত্রাটি পুরোপুরি উপভোগ করেছি। আমার চারপাশে এমন ভাল মানুষ না থাকলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না। আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, আমি আমার অস্ট্রেলিয়ান সতীর্থ, স্টাফ এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই।”

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের