‘বাঁচতে হলে ২ কোটি ছাড়ো’, ফের সলমনকে খুনের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের সলমান খানকে (Salman Khan)  খুনের হুমকি। বুধবার সকালে  মুম্বই পুলিশের  ( Mumbai Police ) কাছে অজ্ঞাত মেসেজে এসেছে এই খুনের  হুমকি। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ,  ‘ মুক্তিপণ হিসেবে ২ কোটি টাকা না দিলে সলমন খানকে খুন করা হবে।‘ তবে এই মেসেজটি কে পাঠিয়েছে তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছে মামলা।

বেশ কয়েকদিন ধরে  লাগাতার খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা। মঙ্গলবার খুনের হুমকি দায়ে ২০ বছর বয়সী এক যুবককে নয়ডা থেকে  গ্রেপ্তার করেছে  মুম্বই পুলিশ। অভিযুক্ত যুবক  হলেন মহম্মদ তৈয়ব। বর্তমানে তাঁকে জেল হেফাজতে রেখেছে পুলিশ। বলা বাহুল্য, অভিযুক্ত ওই যুবক সলমন খান  ছাড়াও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল।  

উল্লেখ্য, চলতি বছরে প্রথমদিকে  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খান। শুধু তাই নয় এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায় এই চক্রের সদস্যরা। তারপর থেকেই একের পর এক খুনের হুমকি পান বলিউড অভিনেতা। এই আবহে কিছুদিন আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হন। যিনি  সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এরপর থেকেই একের পর এক  খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সলমন খান।

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেকের বিরুদ্ধে বেনজির আক্রমণ কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল