বাংলাদেশে জেগে উঠেছে হিন্দুরা, পুলিশি বাধা উপেক্ষা করেই চট্টগ্রামে বিশাল সমাবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক হিসাবে পরিচিত হিন্দুদের দেশ ছাড়া করতে আসরে নেমেছে ইসলামি জিহাদিরা। পাল্টা গর্জে উঠেছেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিন্দুরাও। ইসকনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-সহ একাধিক হিন্দু সংগঠনের পদাধিকারীদের সবক শেখাতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রতিবাদে ফের গর্জে উঠেছে হিন্দু সম্প্রদায়। আজ শুক্রবার চেরাগী মোড়ে এক সমাবেশের ডাক দিয়েছিল সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশে হিন্দুরা যাতে যোগ না দিতে পারেন তার জন্য নখদাঁত বের করে আসরে অবতীর্ণ হয়েছিল পুলিশ। আটকে রাখা হয়েছিল বিক্ষোভকারীদের। কিন্তু রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পুলিশি বাধা উপেক্ষা করেই সমাবেশে যোগ দেন তাঁরা। আর এই ঘটনাকে ইউনূস সরকার ও ইসলামি জিহাদিদের পক্ষে অশনিসঙ্কেত হিসাবেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত ৫ অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। জামায়াত ইসলামীর সন্ত্রাসী এবং ইসলামি জিহাদিরা হিন্দুদের বাড়িঘর আক্রমণ করার পাশাপাশি লুঠতরাজও চালিয়ে যাচ্ছে। রেহাই পায়নি মন্দির ও হিন্দু দেব-দেবীর প্রতিমাও। আর ইসলামি জিহাদিদের মদত দিয়ে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা ‘নব্য রাজাকার’ বাহিনীর প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ।  এর অংশ হিসেবে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের  লালদীঘি মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক লক্ষ হিন্দু ওই সমাবেশে যোগ দেন। আর সমাবেশের ভিড় দেখে মাথা ঘুরে যায় বাংলাদেশের নব্য ইসলামি জিহাদিদের। গত বুধবার রাতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের একাধিক হিন্দু সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ওই মামলারর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ। ওই সভা থেকেই আজ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ হচ্ছে চেরাগী মোড়ে।

অভিযোগ, সমাবেশ ভেস্তে দিতে আসরে নামে ইসলামি জিহাদিদের মদতদাতা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় জামালখান মোড়, আন্দরকিল্লা ও বৌদ্ধমন্দির মোড়ে হিন্দুদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাস্তার এক পাশে আটকে রাখা হয়। কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে চেরাগী মোড়ে জড়ো হন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। পরিস্থিতি সুবিধেজনক নয় দেখে পিছু হঠে পুলিশ।

সমাবেশে অন্তর্বর্তী সরকার ও পুলিশের ভূমিকার সমালোচনা করে গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকারদীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। এভাবে আর হিন্দুদের রোখা যাবে না। কারও দয়াভিক্ষা চায় না। নিজেদের অধিকার এবার হিন্দু সম্প্রদায় নিজেরাই বুঝে নেবে।’ কেন হিন্দুদের সমাবেশ করতে বাধা দেওয়া হল তা জানতে চাওয়া হলে চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান সাংবাদিকদের বলেন, ‘উপর তলার নির্দেশ ছিল চেরাগীতে হিন্দুদের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। পুলিশ শুধু উপর তলার নির্দেশ পালন করেছে।’

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা