মহিষখাগি মাতার নিরঞ্জনের মাধ্যমে শান্তিপুরে শুরু কালী প্রতিমা বিসর্জন

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও কাটোয়া: মহিষখাগি মাতার নিরঞ্জনের মধ্যে দিয়ে শুক্রবার শান্তিপুরে শুরু হল কালী প্রতিমা নিরঞ্জন। এদিন অগণিত ভক্তের কাঁধে চেপে মাতা মহিষখাগি নিরঞ্জনের উদ্দেশে নিরঞ্জন ঘাটে উপস্থিত হন। যদিও প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরুর মধ্যে দিয়ে শান্তিপুরের বিভিন্ন বাড়ির এবং মন্ডপের কালী প্রতিমা ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে যায়। রামনগর নিরঞ্জন ঘাটে(Ramnagar Ghat) রয়েছে বিশেষ পুলিশি ব্যবস্থা ।শান্তিপুর পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য শিবির এবং একাধিক প্রতিমা নিরঞ্জন করতে লোক রাখা হয়েছে। রাখা হয়েছে ক্রেন। প্রতিমা নিরঞ্জন দেখতে উপস্থিত হন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ একাধিক পৌরসভার কাউন্সিলর এবং সরকারি আধিকারিকেরা। এদিকে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে(Katwa) ৩৫৯ বছরের প্রাচীন মুহুরি বাড়ির এলোকেশী কালী বিসর্জনের পথে ।মুহুরী বাড়ির এলোকেশী কালীপূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় মুহুরী বাড়ীর পুজো ৩৫৯ বছরের পদার্পণ করেছে।

প্রাচীন প্রথা মেনে শক্তি মতে এই মুহুরি বাড়িতে দুর্গা পূজো থেকে শুরু করে দুর্গা ,কালী, কার্তিক, সরস্বতী সমস্ত পূজা হয় বলে জানান মুহুরী বাড়ির গৃহবধূ বাড়ির পরমা ভট্টাচার্য।শুক্রবার ভোর রাত পর্যন্ত বাজির শব্দ শোনা গেছে শহরে। যার ফলে একদিকে দূষিত হচ্ছে বায়ু সেই সাথে ঘটছে শব্দ দূষণও। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ও প্রশাসনের বারণ থাকা সত্ত্বেও কি করে হচ্ছে? দেখা গেছে শহরের বেশ কিছু পূজা মন্ডপ, ক্লাব ও অলিতে-গলিতে ফাটছে সেল, চটপটি, কালিফটকা সহ চকলেট বোমের মতন শব্দবাজি।পরিবেশ ভবনের তরফ থেকে জানা গেছে যে, গতকাল শহর কলকাতাতে অত্যাধিক বাজি ফাটানোর কারণে বায়ুতে কিছুটা প্রভাব পড়েছে। যার কারণে বাড়ছে বায়ুদূষণ, সেই সাথে শব্দদূষনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে।

শহরের ছ’টি অঞ্চলে ও বিধাননগরে(Bidhannagar) একটি এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম রয়েছে, যার সাহায্যে জানা গেছে গতকাল রাতে এয়ার কোয়ালিটি ১০০ থেকে ১৫০ একিউআই ছিল। যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। সেই সাথে শহরের বেশ কিছু স্থানে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল ছাড়িয়ে প্রায় ৮০ থেকে ১০৪ ডেসিবেল হয়ে গেছিল। শব্দবাজির জেরে বাগবাজারে ৮০.৪,টালিগঞ্জ ৮০.৪, কসবা ৮৭ ডেসিবেল হয় শব্দের মাত্রা। তবে গতকালকের তুলনায় আজ পরিস্থিতি স্বাভাবিক। তবে এইভাবে চললে পরিবেশদূষণ বাড়বে বলে জানা গেছে পরিবেশ ভবনের তরফে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২