কানাডায় হিন্দু মন্দিরে হামলায় খালিস্তানিদের হাত! উদ্বিগ্ন ভারত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের কানাডায় হিন্দু মন্দিরের ওপর চলল  হামলা। স্থানীয় সময় রবিবার খালিস্তানপন্থী সমর্থকরা ব্রাম্পটনে একটি হিন্দু মন্দির চত্বরে আচমকাই তাণ্ডব চালায় ।   এমনকি ওই মন্দিরের বাইরে ভারতীয় উপদূতাবাসের একটি শিবিরেও হামলা চালানো হয়। তাতে বেশ কয়েক জন হিন্দু জখম হয়েছেন বলে খবর।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, ‘ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে আজ যে হিংসার ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না।কানাডার প্রতিটি মানুষের অবাধে এবং নিরাপদে ধর্মাচরণ করার অধিকার রয়েছে। এই ঘটনা নিয়ে দ্রুত তদন্ত করতে হবে।‘ তবে এখন পর্যন্ত এই হামলার ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। অন্যদিকে হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই এই বিষয়ে সরব হয়েছে কানাডার ভারতীয় দূতাবাস।

হাইকমিশনার জানিয়েছেন, ‘কানাডায় অবস্থিত ভারতীয়দের সুবিধা-অসুবিধার বিষয়টি খতিয়ে দেখতে ওই মন্দিরের বাইরেই শিবির খুলেছিল ভারতীয় উপদূতাবাস। সেখানেই ঘটেছে হামলার ঘটনা। এই ঘটনায় গভীরভাবে হতাশাজনক। আমরা ভারতীয় নাগরিকদের সুরক্ষার নিয়েও খুবই উদ্বিগ্ন।‘ শুধু তাই নয় এই ঘটনা প্রসঙ্গে সাংসদ চন্দ্র আর্য-সহ ভারতীয়-কানাডার কয়েকজন নেতা অভিযোগ করেছেন,’ হিন্দু সভা মন্দির মন্দিরে হিংসার পিছনে খালিস্তানি চরমপন্থীদের হাত রয়েছে। ‘

উল্লেখ্য, খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে কানাডা এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। এই আবহে এবার হিন্দু মন্দিরের বাইরে ঘটল হামলার ঘটনা। আর নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২