Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইজরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে ফরাসি ফুটবল সংস্থার সামনে বিক্ষোভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স–ইজরায়েল ম্যাচ বাতিলের দাবি তুলেছেন ফিলিস্তিনের সমর্থকেরা। এই ম্যাচ বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন তাঁরা। বিক্ষোভকারীদের কেউ কেউ প্যারিসে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের সদর দপ্তরের মেঝেতে শুয়ে ছিলেন। কেউ আবার প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানে প্রতিবাদ করছেন।

ফরাসি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানে প্রতিবাদ করছেন।বিক্ষোভকারীরা, ‘না, না, স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইজরায়েলের ম্যাচ হবে না।’  স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছিল।

যদিও এই নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কোন মন্তব্য পাওয়া যায় নি। যদিও দেশটির ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সামলেছে পুলিশ।বিক্ষোভকারীদের ফেডারেশনের প্রাঙ্গন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের গত মাসে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছিল, দর্শকদের উপস্থিতিতে হবে ফ্রান্স-ইজরায়েল ম্যাচ। একই টুর্নামেন্টে নিরাপত্তা শঙ্কা থাকার পরও ইজরায়েল–ইতালি ম্যাচ ভালোভাবেই আয়োজন করেছিল ইতালি। এরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স। ১৪ নভেম্বর ফ্রান্সের বিপক্ষে ইজরায়েলের ম্যাচটি হওয়ার কথা। তবে এটি আদেও হবে কিনা জানা যায় নি।

এদিকে ৭ অক্টোবর ইজরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর ইজরায়েলের জাতীয় দল গত নভেম্বরে কসোভো ও অ্যান্ডোরা ম্যাচ খেলেছে। এর পর থেকে ইজরায়েল সব ম্যাচই খেলেছে হাঙ্গেরিতে। এর মধ্যে বেলজিয়ামের সঙ্গে একটি ম্যাচও আছে, যদিও নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজন করা হয় নি।

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ