ভারতীয় ধর্মগুরু সাদ কান্ধলভিকে বাংলাদেশে ঢুকতে দিলে উল্টে যাবে গদি, ইউনূস সরকারকে হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতীয় মুসলিম ধর্মগুরু তথা তাবলীগ জামাতের স্বঘোষিত আমির সাদ কান্দলভির বাংলাদেশের মাটিতে পা রাখা নিয়ে ক্রমশই তেতে উঠছে রাজনৈতিক অঙ্গন। এবার সাদ কান্দলভির বাংলাদেশের মাটিতে পা রাখা নিয়ে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের গদি উল্টে দেওয়ার হুঙ্কার ছাড়লেন একাধিক ধর্মগুরু। আজ মঙ্গলবার সোহরওয়ার্দি উদ্যানে এক বিশাল ইসলামি মহাসম্মেলনে হুঙ্কার দেওয়া হয়েছে, ‘তাবলীগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে।’

বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে ইতিমধ্যেই আড়াআড়ি বিভাজিত হয়ে পড়েছে দেশের কট্টর মুসলিমপন্থী নেতারা। একদিকে রয়েছেন তাবলীগ জামাতের স্বঘোষিত আমির তথা ভারতীয় ধর্মগুরু সাদ কান্ধলভির সমর্থকরা। অন্যদিকে রয়েছেন ওলামা মাশায়েখ বাংলাদেশের আনুসারীরা। গত কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে তাবলীগ জামাত আয়োজন নিয়ে ঝামেলা চলছে। সাদ কান্ধলভির বাংলাদেশে আসার বিরোধিতা করে এদিন সোহরাওয়ার্দি উদ্যানে মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। ওই মহা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলিম যোগ দিয়েছিলেন। ভোরে ফজরের নমাজের পর থেকেই সোহরাওয়ার্দি উদ্যানের দখল নিয়েছিলেন কান্ধলভির বিরোধীরা।

মহাসম্মেলনে মাওলানা আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে বলেন, ‘বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। কিসের পরামর্শ? এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে,  সরকারকে সেটাই বাস্তবায়ন করতে হবে। যদি সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসতে দেওয়া হয়, তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে।’ আর এক কট্টর মৌলবাদী দল হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব এক ধাপ এগিয়ে বলেন, ‘আমরা ১৫ বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে এই সরকারকে (ইউনূস সরকার) বসিয়েছি। কেউ যদি রক্ত চক্ষু দেখায়, তবে আমরা তাদের চক্ষু উপড়ে ফেলব। জাতির পথপ্রদর্শক হবে আলেমরা। তাবলীগের রাহবারও আলেমদের থেকেই হবে, অন্য কেউ নয়।’

 

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা