জেনেভা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হাতে চড়-থাপ্পড় খেলেন ইউনূসের আইন উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করে প্রবাসী বাংলাদেশিদের মনে কতটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূসের গ্যাং, তার জলজ্যান্ত প্রমাণ মিলল। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে সেরে দেশে ফেরার সময়ে সুই‍ৎজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হাতে চড়-থাপ্পড় খেলেন ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ওই হেনস্থার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক ওই ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য করেছেন, ‘যেমন কর্ম তেমন ফল’।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের আন্যতম হোতা ছিলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার চর হিসাবে পরিচিত আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসাবে তিনিই জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কুখ্যাত সন্ত্রাসীদের সংগঠিত করে কোটা আন্দোলন সংগঠিত করেছিলেন। পরে ওই আন্দোলন হিংস্র হয়ে উঠলে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে গত ৫ অগস্ট ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর গত ৮ অগস্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান আসিফ নজরুল।

দিন কয়েক আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈঠকে যোগ দিতে জেনেভায় গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে পৌঁছন আসিফ। তখনই বিমানবন্দরের বাইরে তাকে ঘিরে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি কথা আসিফকে ঘিরে গো-ব্যাক শ্লোগান দেন। আচমকাই বিক্ষোভকারীদের দেখে নেওয়ার হুমকি দেন আসিফ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। আচমকাই এক বিক্ষোভকারী আসিফকে চড়-থাপ্পড় মারেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা