৩৬ বছর বাদে শাপ মুক্তি, সলমন রুশদির স্যাটানিক ভার্সেসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উঠল নিষেধাজ্ঞা। ৩৬ বছর পর দিল্লি হাইকোর্ট সলমন রুশদির(Salman Rushdie) বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর(The Satanic Verses) আমদানির অনুমোদন দিয়েছে। তৎকালীন সময়ে এই উপন্যাস ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হওয়ায় জনপ্রিয় ঔপন্যাসিক সলমন রুশদির নোবেলটি ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয় ১৯৮৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajiv Gandhi) ও তাঁর সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ গুটখা-তামাক ছাড়লেই গ্রামে ফের মিলবে বিদ্যু‍ৎ, তালিবানি নিদান বিজেপি বিধায়কের

উপন্যাসটির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার নেপথ্যে ছিল ধর্মীয় কারণ। এই উপন্যাস মুক্তির পরপরই মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়। ইসলামিক সংগঠনগুলি দাবি করেছিল, ওই উপন্যাসে এমন অনেক তথ্য রয়েছে যা মুসলিম সম্প্রদায়ের জন্য আপত্তিকর এবং অসম্মানজনক। এরপরই ভারতে জন্ম নেওয়া বিট্রিশ-আমেরিকান লেখক সলমন রুশদির ওই উপন্যাসের ছাপা বই ভারতে আমদানি করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। যদিও সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আদালতকে জানিয়ে দিয়েছে যে এই বইয়ের আমদানির ওপর বিধিনিষেধ সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। ফলে এই বইয়ের ওপর নিষেধাজ্ঞা আর যুক্তিযুক্ত নয়।

আরও পড়ুনঃ ভরদুপুরে মেট্রোর লাইনে ঝাঁপ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

এরপর এগিয়েছে সময়। অবশেষে ৩৬ বছর পর এই উপন্যাসের আমদানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে একাধিক কারণে। প্রথমত, কোনও সরকারি ওয়েবসাইটে বা কোনও কর্মকর্তার কাছে এই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ডকুমেন্টেশন পাওয়া যায়নি, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে যে প্রাথমিকভাবে অনুসন্ধানের পর বইটিকে নিষিদ্ধ করা হয়েছিল। দ্বিতীয়ত, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বইটির মধ্যে থাকা বিষয়বস্তু থেকে সাম্প্রদায়িক হানাহানি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও তা খুবই কম। কারণ ‘দ্য কাশ্মীর ফাইলস’ মতো সত্য ঘটনার ওপর আধারিত অ্যান্টি মুসলিম ছবিও সিনেমাহলে রমরমিয়ে চলেছে। ফলে আজকের দিনে ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত নয় বলেই মনে করছে দিল্লি হাইকোর্ট।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম