নাত জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন স্ত্রী এবং দিদা শাশুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি নদিয়া: স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হল স্ত্রী ও দিদা শাশুড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জ থানার(Kaliganj P.S.) পলাশী স্টেশন পাড়ায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে স্বামী দীনেশ হালদার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রিয়া হালদার (২২) ও রিয়ার ঠাকুমা সারথি হালদার (৬২) কে নৃশংসভাবে খুন করে। স্থানীয় মানুষজন মীরা ফাঁড়িতে খবর দিলে দ্রুত পুলিশ এসে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। পুত্র মারফত জানা যায়, বেশ কয়েক মাস আগে তাদের বিবাহ হয়েছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না।কর্মসূত্রে স্ত্রী বাইরে গিয়েছিল। দিন কয়েক আগেই বাড়িতে ফেরে। স্ত্রী বাড়ি ছেড়ে স্টেশন পাড়ায় দিদার বাড়িতে গিয়েছিল। স্ত্রীকে বাড়িতে না পেয়ে দিদার বাড়ী চলে যায় দীনেশ।

এরপরেই ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপায়। এরপর উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত দীনেশ(Dinesh) পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। অন্যদিকে,নারীদের স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ বি এস এফের।”সীমান্তের মানুষেরা স্বয়ংবর হতেই চোরা চালানে ছেদ । আন্তর্জাতিক সীমান্ত” এই কথা শুনতেই বহু সিনেমার ছবি চোখের সামনে ভেসে ওঠে । প্রথমেই আমাদের মাথায় আসে কাঁটাতার, বিধি নিষেধ, বিএসএফের বুটের শব্দ চেকিং এবং বন্দুকের ঝক ঝাকামি।কিন্তু এই সব কিছুকেই ভুল প্রমাণ করে অন্য এক নজির গড়লো নদিয়া জেলার আন্তর্জাতিক একমাত্র স্থলবন্দর গেঁদে ও তার আওতাভুক্ত বর্ডার এলাকা। গেদে আন্তর্জাতিক স্থলবন্দর হলেও এখানে বাংলাদেশে যাতায়াতকারী বাংলাদেশী ও ভারতীয় যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুব্যবস্থা ছিল না, এতদিন । ফলে রোদ বৃষ্টিতে প্রচন্ড কষ্ট করে বর্ডারে এন্ট্রি ,একজিস্ট এবং চেকিং করাতে হত।

কিন্তু সেই স্থলবন্দর গেদেতে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান দায়িত্ব গ্রহণ করার পরই দেখা গেছে আমূল পরিবর্তন। উভয় দেশের যাত্রীদের জন্য মাথায় ছাউনি,বসার জায়গা , কোলড্রিংস বিস্কুট, এবং বিনামূল্যে ঠান্ডাজলের ব্যবস্থা। এছাড়াও ওপেন জিমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সকাল ও বিকালে স্থানীয় এবং ভ্রমণকারী সকলেই শরীর চর্চা করেন। অন্যদিকে , গেঁদের পূর্ব দিকে বর্ডার থেকে সামনের দিকে রাস্তা ধরে এগিয়ে চললেই বাণপুর পার করেই পৌঁছে যাওয়া যায় টুঙ্গীতে। এই টুঙ্গী গ্রাম একসময় দুর্বৃত্তদের ব্লাক ও পাচারের আখড়া হয়ে উঠেছিল। কিন্তু সেখানে আজ বর্ডারের সাধারণ মহিলাদের সেলাইয়ের ট্রেনিং দিচ্ছে ৩২ নম্বর ব্যাটেলিয়ানে বিএসএফের জওয়ানরা । এছাড়া বিএসএফ ক্যাম্পের সামনেই মনোমুগ্ধকর পরিবেশের এক ওপেন জিম ও পার্কের বন্দোবস্ত করেছে এই ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা। মূলত নারীদের স্বাবলম্বী করে তোলা ও বর্ডারের স্থানীয় বাসিন্দাদের সাথে জনসংযোগ বাড়ানোই উদ্দেশ্যেই এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে তারা।

টঙ্গীর সীমান্তে গেলে দেখা যাবে প্রচুর মানুষ যেমন সীমান্ত দর্শন করতে যাচ্ছেন প্রতিদিন পাশাপাশি গ্রামের মানুষেরা শরীর চর্চা করছেন। । এখানে এত মানুষের ভিড় হচ্ছে যার জন্য স্থানীয় ব্যবসায়ীরাও এখানে ব্যবসা করতে শুরু করেছেন । গেঁদে বর্ডারের পশ্চিম দিকে বেস খানিকটা এগিয়ে গেলেই কাদিপুর চেকপোস্ট চোখে পড়ে। এই চেকপোস্টের তরফ থেকে মহিলাদের সেলাই , ওপেন জিম তার পাশাপাশি স্থানীয় মেয়েদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বেকারির খাবারের ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে এক ফুট কাটে্র। যেখানে কম মূল্যে স্থানীয় মেয়েদের হাতের তৈরি জন্মদিনের কেক থেকে বার্গার, পিৎজা সবই পাওয়া যায় ।যা সাশ্রয়ী ও ভালো মানের। এছাড়া বর্ডারের তারকাটার ঘেরাটোপের সাথেই স্থানীয়দের সাহায্যে রজনীগন্ধা ফুলের চাষ করা হচ্ছে ,মৌমাছির মধু তৈরি এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ সহ নানা পদের মাছের চাষ। সীমান্তের তারকাটায় মধু চাষের ফলে একদিকে চোরা কারবারিরা তার কাছে আসতে সাহস পাচ্ছেন না মৌমাছির ভয়ে অন্যদিকে এই মৌমাছি পালনে স্থানীয় মানুষদের মধুতে প্রচুর আয় হচ্ছে । এই কাদিপুর সীমান্ত থেকে আরেকটু এগিয়ে গেলেই চাপড়ার মলুয়াপাড়া বর্ডার চোখে পড়বে। যেখানে অধিকাংশ এলাকায় এখনো তারকাটা দেওয়া সম্ভব হয়নি। গ্রামবাসীদের বেশিরভাগ অংশই বাংলাদেশের দিকে ভারতের সীমান্তে বসবাস করেন ।কিছুদিন আগে এই এলাকা ছিল চোরাকারবারিদের অন্যতম ঘাঁটি। কিন্তু ৩২ নম্বর ব্যাটেলিয়ান দায়িত্ব গ্রহণ করার পর সেই চিত্রে আমূল পরিবর্তন এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওই এলাকার মহিলাদের ধূপকাঠি তৈরীর ও প্যাকেজিং এর ট্রেনিং দিয়ে তাদের হাতে মেশিনারি সহ সমস্ত প্রকার কাঁচামাল তুলে দিয়েছে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। স্থানীয় মহিলারা এখন ঘরে বসেই এই ধূপকাঠি তৈরি করে বাজারে বিক্রি করে খুঁজে নিয়েছেন তাদের আয়ের উৎস। যার জন্য এখন বর্ডার এরিয়ায় আগের থেকে পাচারসহ একাধিক অপরাধমূলক কার্যক্রম হ্রাস পেয়েছে। বিএসএফের(BSF) পক্ষ থেকে একদিকে চোরা কারবারি বন্ধ করা অন্যদিকে স্থানীয় পুরুষ ও মহিলাদের কাজের মধ্যে ফিরিয়ে আনা মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা । আর এই পন্থা অবলম্বন করে বিএসএফ সাফল্য পেয়েছে হাতেনাতে । বর্তমানে কোন অচেনা ব্যক্তি গ্রামে প্রবেশ করলে গ্রামের পুরুষ এবং মহিলারা সঙ্গে সঙ্গে বিএফ আধিকারিকদের জানিয়ে দেন । যার ফলে চোরা কারবারি রাও এখন চোরা পথের অবলম্বন করতে সাহস পাচ্ছে না । নদিয়ায় ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তের মানুষদের একদিকে কাজের সন্ধান অন্যদিকে স্বনির্ভর করার লক্ষ্যে সফল । এবার এই প্রক্রিয়ায় সারা ভারতের মডেল হতে চলেছে নদিয়ার সীমান্ত(Nadia Border) ।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২