শান্তিপুরের সূত্রাগড়ে ৩০০ বছর ধরে পীরের হাটে দেবী জগদ্ধাত্রী পূজিত হচ্ছেন,মহিলাদের ধুনো পোড়ানো রীতি

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজোর প্রথম সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই থেকে ৩০০ বছর ধরে পীরের হাটের দেবী জগদ্ধাত্রী পূজিত হয়ে আসছেন। রবিবার মহাসমারোহে হচ্ছে মাতৃ আরাধনা, নিয়ম মেনে হচ্ছে মহিলাদের ধুনোপোড়ানো রীতি।মূর্তি করে প্রথম জগদ্ধাত্রী পুজো হয় নদিয়ার শান্তিপুরের(Shantipur) সুত্রাগড় পীরের হাটে। মৃৎশিল্পের জন্য বিখ্যাত যে কৃষ্ণনগর সেই সময় সেখানে জগদ্ধাত্রীর মূর্তি গড়ার মত কোন মৃৎশিল্পী ছিলেন না। নদিয়ার ভাগীরথীর ওপারে গুপ্তিপাড়ায় কয়েকজন মৃৎশিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ীর পুজোর জন্য দেবী মূর্তি গড়ার। তখন বাহকেরা কাঁধে করে ঠাকুর নিয়ে স্থানান্তরে যেতেন।

দেবী মূর্তি সম্পন্ন হতে দেরি হওয়ায় যথাসম্ভব দ্রুতগতিতে হেঁটে কৃষ্ণনগরে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেও গঙ্গার এপারে শান্তিপুর আসতেই অষ্টমী তিথি শেষ হওয়ার সময় এগিয়ে আসে। কৃষ্ণনগর যেতে গেলে নবমী তিথিতে পুজো হবেনা বুঝতে পেরে সূত্রাগড় পীরের হাটে(Sutragar Pirerhat) মাকে নামিয়ে দেন বাহকেরা। যদিও সেই সময় হাট বসতো সেখানে।ওই হাটের লোকজন এবং অন্যান্য অধিবাসীরা ভক্তিভরে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজো করেন। সেই থেকে সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। রাজা এবং কৃষ্ণনগরের অধিবাসীরা দেবী দর্শন করবেন বলে দশমীর দিন বিসর্জন না হয়ে পীরের হাটের ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল একাদশীতে। দশমীতে কৃষ্ণনগর রাজবাড়ির (Krishnanagar Rajbari)ঘট বিসর্জন হওয়ার পর সকলে এসেছিলেন দেবী দর্শন করতে। তাই এখনো সূত্রাগড়ের বিসর্জন হয় একাদশীতে, আর কৃষ্ণনগরে দশমীতে আগে ঘট বিসর্জন হয়ে ।

পরে দেবী বিসর্জন হয়। তবে বর্তমান সময়ে পূজা উদ্যোক্তারা জানাচ্ছেন পিঠেরহাট জগদ্ধাত্রী মন্দিরের পাশেই রয়েছে একটি পীর মাজা, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ওই স্থানে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের বসবাস ছিল। কিন্তু পুজোর সূচনার পর থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুজোর সমস্ত কিছু জোগাড় করেন। তারপর থেকেই প্রত্যেক বছর দুই সম্প্রদায়ের মানুষ একসাথে জগদ্ধাত্রী পুজোর উৎসবে সামিল হতেন। এখন বর্তমান পরিস্থিতিতে পীর বাবার মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরায়। পুজোর আগে পির মাজার সংস্কারের কাজ করেন তারা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ধুমধাম শুরু হলেও এখনো নদিয়ার সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) চলছে।আজ চলছে দেবী আরাধনা, আর একাদশীর তিথি মেনে হবে দেবী বিসর্জন।এদিন শান্তিপুরের পীরের হাট বারোয়ারিতে উপস্থিত হন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এদিন মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে শান্তিপুর সূত্রগরের পুজো সমন্ধেও বিশেষ বার্তা দেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এদিন বিধায়ক স্বস্ত্রীক উপস্থিত থেকে শান্তিপুরের বিভিন্ন বারোয়ারি এবং পুজো মণ্ডপ ঘুরে দেখেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২