রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের বাড়ির সন্নিকটে মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: সীমান্তে রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের বাড়ির সন্নিকটে মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো ।নদিয়া রাজের প্রতিষ্ঠাতা ছিলেন ভবানন্দ মজুমদার(Bhabananda Mazumdar)। নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ারি পঞ্চায়েতের মাটিয়ারিতে তাঁর বাড়ির কাছেই প্রায় ১০০ বছর ধরে একটি জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। সেই পুজোই বর্তমানে শাস্ত্রীয় রীতি নীতি মেনে কৃষ্ণগঞ্জ ব্লকে জাঁকজমক করে প্রথম মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) হচ্ছে। গত ছ’বছর ধরে মহিলা পরিচালিত ফুলবাড়ি পোড়া মা তলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে মহিলারা সমস্ত কিছু করে। পুজো কমিটির মহিলারা ঢাক বাজায়। ফল কাটে। ভোগের জোগাড় করে। বাড়ি বাড়ি গিয়ে এই মহিলারাই প্রসাদ পৌঁছে দেয়।

পুজোয় তাসা, ব্যাণ্ডের টিমও মহিলা পরিচালিত নিয়ে আসা হয়। ১৬০৫ সালে সম্রাট আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সিংহাসনে আসীন হন। এই সময় আকবরের সেনাপতি মান সিংহ বার ভূঁইয়াদের শায়েস্তা করতে নদিয়ার মাটিয়ারি এলাকায় চলে আসেন। এই সময় তাকে বিভিন্ন ভাবে সহায়তায় করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার। তার জন্য ভবানন্দ মজুমদারকে পুরস্কারস্বরূপ জাহাঙ্গীর ডঙ্কা, সিংহাসন সহ বেশ কিছু উপহার সামগ্রী দিয়েছিলেন। ভবানন্দ মজুমদার পরে মাটিয়ারি থেকে কৃষ্ণনগর চলে আসেন। ভবানন্দ মজুমদারকে নদিয়া রাজের প্রতিষ্ঠা বলা হয়।নদিয়ারাজের সব থেকে বিখ্যাত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে বলা হয়। তবে তাঁর পূর্বসুরী ভবানন্দ মজুমদারের বসতভিটা ছিল এই, বানপুর মাটিয়ারিতে। সেখানে আজও অনেক রাজপুত রয়েছে।

প্রায় ১০০ বছর আগে ভবানন্দ মজুমদারের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ ব্লকে প্রথম জগদ্ধাত্রী পুজো হয় কাঠালতলা রাজপুত বালক সংঘের মাধ্যমে।দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় এই এলাকায় অস্থায়ী মিলিটারি ক্যাম্পও হয়৷ ক্লাবের বর্তমান সভাপতি কৃষ্ণ সিংহ রায় বলেন ,বছর সাতেক আগে এখানে হওয়া দুর্গাপুজোতে ক্লাবে নোটিশ টাঙানো হয়। তাতে পুরনো জগদ্ধাত্রী পুজো আর করা যাচ্ছে না বলে নোটিশে উল্লেখ থাকে। এই সময় এলাকার মহিলারা এগিয়ে আসেন। তারা পুজো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। শুরু হয় মহিলা পরিচালিত কৃষ্ণগঞ্জ ব্লকে প্রথম মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো। পুজোটা বৈষ্ণব মতে হয়।একদিনে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়। পুজোতে চালকুমড়ো বলি দেওয়া হয়। পোলাও, খিচুড়ি, লুচি, পায়েস ৫ ভাজা, মিষ্টি, ফল দেওয়া হয়। পুজো কমিটির যুগ্ম সম্পাদক প্রতিমা রায় ও বৈশালী মুখার্জি বলেন পুজোতে সমস্ত কাজ করার পাশাপাশি পুজোতে ঢাকিও মহিলা। ক্লাবের সমস্ত মহিলারা কাজের পাশাপাশি প্রতিটি বাড়িতে মহিলারা ভোগ পৌঁছে দেন । প্রথা মেনে প্রতিমা নিরঞ্জন হয় কাঁধে করে স্হানীয় জলাশয়ে ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২