চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকীয় মোড়, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ক্রমশই ঘনাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আ্ইসিসি’র কাছে ভারতের খেলা তৃতীয় কোনও দেশের মাটিতে করানোর আর্জি জানিয়েছে। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি। আর ওই বার্তা পাওয়ার পরে এবার কড়া অবস্থান নিয়েছেন পিসিবি’র শীর্ষ পদাধিকারীরা। ইতিমধ্যেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আইসিসি যদি ভারতের খেলা তৃতীয় কোনও দেশের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়াবে পাকিস্তান। আর দুই পড়শি দেশের ক্রিকেট বোর্ডের এমন অনমনীয় সিদ্ধান্তে চরম বিড়ম্বনায় পড়েছে আইসিসি।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে রাজি নয ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা দল পাঠাবে না। আর ভারতীয় বোর্ডের কাছ থেকে ওই বার্তা পাওযার পরেই বিশেষ একটি ইভেন্টই বাতিল করে দিয়েছে আইসিসি। প্রতিযোগিতা শুরুর ১০০ দিন আগে ১১ নভেম্বর লাহোরে ওই অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। যদিও লাহোরের অনুষ্ঠান কেন বাতিল করা হল, সেব্যাপারে বিশদে কিছু জানায়নি আইসিসি।

এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে হাইব্রিড মডেলে ওই প্রতিযোগিতার আয়োজন করতে বাধ্য হয়েছিল এশিয়া ক্রিকেট কাউন্সিল। রোহিত শর্মারা সব কয়টি ম্যাচ শ্রীলঙ্কার মাঠে খেলেছিলেন। এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু সেই প্রস্তাব মানতে রাজি হয়নি প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় যাতে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানিয়েছিলেন পিসিবি কর্তারা। কিন্তু আইসিসির কর্তারা তাতে রাজি হননি।

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের পাক মুলুকে খেলতে না যাওয়ার জেদের বিষয়টি ভাল চোখে দেখছে না শাহবাজ শরিফ সরকার। পাক ক্রিকেট বোর্ডের কর্তাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন ভারত পাক মুলুকে এসে না খেলছে ততদিন আইসিসি কিংবা এশিয়া ক্রিকেট কাউন্সিল আয়োজিত কোনও প্রতিযোগিতায় যেন ভারতের বিরুদ্ধে না খেলে পাকিস্তান ক্রিকেট দল। তার পরেই পিসিবি’র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে অন্য কোনও দেশের মাটিতে সরালে পুরো প্রতিযোগিতার আয়োজন থেকে সরে দাঁড়ানো হবে। পাকিস্তান ক্রিকেট দলও খেলবে না।

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি