স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা স্ত্রীর, থানায় আচমকা হাজির মৃত, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওপার বাংলার জনপ্রিয় দ্বিভাষিক ছবি ‘একদিন রাত্রে’-তে মান্না দে’র কণ্ঠে এক গান ছিল-এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। মোল্লা মুহাম্মদ ইউনূসের তালিবানি রাজত্বেও গত কয়েক মাস ধরে এমন আজগুবি ঘটনা ঘটে চলেছে, যার জুড়ি মেলা বার। এমন এক ঘটনার পর্দা ফাঁস হয়েছে, যা শুনে অনেকের চোখ কপালে উঠেছে। পুলিশ আধিকারিকদের দাঁত-কপাটি লেগে যাওয়ার উপক্রম।

তাহলে ঘটনাটি খুলেই বলা যাক। সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যা পালানোর পরেই রার বিরুদ্ধে মুড়ি-মুড়কির মতো দায়ের হয়েছে গুম আর খুনের মামলা। গত ২৪ অক্টোবর কুলসুম বেগম (২১) নামের এক মহিলা তাঁর স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৩০ জনকে আসামি করা হয়। গত ৮ নভেম্বর বিচারক ঢাকার আশুলিয়া থানায় মামলা দায়েরের নির্দেশ দেন।

অভিযোগকারিনী অভিযোগ পত্রে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ অগস্ট সকালে তাঁর স্বামী আল আমিন মিয়া (৩৪) ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলেও সামিল হয়েছিলেন। পরাজয় মেনে না নিতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মিছিলের উপরে নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তাঁর স্বামী নিহত হন। অনেক খোঁজাখুঁজি করে তিনি স্বামীর সন্ধান পাননি। পরে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পড়ে জানতে পারেন, আশুলিয়া শিশু ও মহিলা হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে। এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে। পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।’

কিন্তু ঘটনার সপ্তাহ দুয়েক বাদে স্ত্রীর কুকীর্তির কথা জানতে পারেন  সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা  ‘মৃত’ আল আমিন মিয়া। তিনি জানতে পারেন, তাঁকে ‘মৃত’ দেখিয়ে স্ত্রী যাদের নামে মামলা করেছেন তাদের নাম  প্রত্যাহার করার কথা বলে টাকা তুলছেন। সেই সময়ে কাজের জন্য  মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ছিলেন আল আমিন। স্ত্রীর কুকীর্তির খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি জুড়ি থানায় যোগাযোগ করেন। সেখানকার পুলিশ তাঁকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেয়। গত সোমবার সিলেটের রের দক্ষিণ সুরমা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান আল আমিন। আর ‘মৃত’ ব্যক্তিকে চোখের সামনে দেখে ভিমরি খান পুলিশ আধিকারিকরা, সম্বি‍ৎ ফিরে পেয়ে আশুলিয়া থানাকে বিষয়টি অবহিত করেন তারা। মঙ্গলবার আশুলিয়া থানার পুলিশ আল আমিনকে নিজেদের হেফাজতে নেয়। রাতে আশুলিয়া আশুলিয়া থানার ইন্সপেক্টর  কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন,অভিযোগকারিনী কুলসুম মিথ্যা মামলা করেছেন। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আল আমিনকে সিলেট থেকে আশুলিয়া থানায় আনা হয়েছে। তাঁকে আদালতে নেওয়া হবে। সেখানে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেবেন।

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন