কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল কী ভাবে ? জেনে নিন জন্ম বৃত্তান্ত

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কার্তিক হলেন মহা বীর ও অতি সুপুরুষ। তিনি অসীম শক্তিধর। তিনি দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুত্র হলেও ঋষিপত্নী কৃত্তিকা তাঁকে লালনপালন করেছিলেন। আর, তাই তাঁর নাম হয়েছিল কার্তিক। কথিত আছে, কার্তিকেয় বা কার্তিক (সংস্কৃত: कार्त्तिकेय) বা স্কন্দ’কে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। তিনি বিঘ্ননাশক গণেশের সহোদর। জানা যায়, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত। ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন।

জনশ্রুতি আছে, উত্তর ভারতে শ্রী কার্তিককে মহাসেন এবং কুমার হিসাবে উপাসনা করা হয় এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগান হিসাবে পূজা করা হয়। তার অন্যান্য নামগুলো হলো কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শর্জ, তারকারি বা তারকাসুরমর্দী, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, আগ্নিক, ভৌরবসূতানুজ, মহাকুমাররাজ, গণেশানুজ ইত্যাদি। তবে, জানেন কী, কী ভাবে জন্ম হয়েছিল তাঁর?  তাই কার্তিক বিষয়ে জানতে হলে প্রথমেই জানতে হবে তাঁর জন্ম বৃত্তান্ত।

পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, স্ত্রী সতীর দেহত্যাগে শিব অত্যন্ত শোকগ্ৰস্ত ছিলেন। তার বেশ কিছু কাল পরে হিমালয়ের ঘরে জন্ম নিয়েছিলেন পার্বতী। দীর্ঘ টানাপোড়েনের পথ পেরিয়ে তাঁর সঙ্গে বিয়েও হল দেবাদিদেবের। সে সময় প্রেমের টানে ক্রমাগত রমণসুখেই লিপ্ত ছিলেন  হরগৌরী, যার ফলে জগৎ বিপন্ন হয়ে পড়েছিল। বিপদ দেখে দেবতারা অগ্নিদেবকে পাঠালেন। তিনি শিবকে অনুরোধ করবেন পুত্রের জন্মদানের জন্য। অগ্নি যখন পৌঁছলেন, তখন শিব-পার্বতী কৈলাসের এক গুহায় নিভৃত সুখসন্ধানে রত ছিলেন। কিন্তু, অগ্নিদেব আচমকা গুহায় প্রবেশ করায় শিবের বীর্য স্থলিত হল ও তৎক্ষণাৎ হরপার্বতীর প্রবল তেজের কারণে এক প্রকান্ড অগ্নি গোলকের সৃষ্টি হয়। মহাদেব তা নিক্ষেপ করলেন অগ্নিতেই। কিন্তু হরপার্বতীর তেজ থেকে উৎপন্ন সেই গোলক অগ্নিদেব আয়ত্ত করতে পারলেন না। ফলে মা গঙ্গার শরণাপন্ন হয়েছিলেন তিনি। অতঃপর মা গঙ্গাও সেটা সামলাতে না পেরে সেই বীর্য গোলক তিনি এক জঙ্গলে ঘেরা শরবনে ফেলে দেন এবং সেখান থেকে এক সন্তানের জন্ম হয়। তাঁর ছ’টি মুখ। এমন সময় ছয় কৃত্তিকা স্নান করতে এসে সেই শিশুটিকে একটি পদ্মে শায়িত দেখলেন ও বাড়ি নিয়ে গেলেন তাঁরা। পালন করতে থাকলেন নিজের ছেলের মতো করেই। আসল বাবা-মার ভালবাসা থেকে বঞ্চিত হয়েই বড় হয়ে উঠলেন কার্তিক। দেখতে দেখতে শস্ত্রে এবং শাস্ত্রে হয়ে উঠেছিলেন অতুলনীয়। তবে লোকশ্রুতি মতে তার পরেই দেবতাদের কাছে কার্তিক তাঁর বংশ পরিচয় সম্পর্কে জানতে পেরেছিলেন।

 শ্রীশ্রী কার্তিক দেবের প্রনাম মন্ত্র

 ওঁ কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্পনিসূদন।

প্রণোতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন॥

রুদ্রপুত্র নমস্ত্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ॥

ষান্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো।

মহাতপস্বী ভগবান্ পিতুর্মাতুঃ প্রিয় সদা॥

দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশিখরে।

শৈলাত্মজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ॥

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট