আইনি উপদেষ্টাকে চড়-থাপ্পড়, মোল্লা ইউনূস সরকারের রোষে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের দূত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সম্প্রতি সুই‍ৎজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হাতে চড়-থাপ্পড় খেয়েছিলেন মোল্লা ইউনূসের আইনি উপদেষ্টা তথা শেখ হাসিনাকে উচ্ছেদের অন্যতম কুচক্রী আসিফ নজরুল। ওই ঘটনায় গোটা বিশ্বে মুখ পুড়েছিল অন্তর্বর্তী সরকারের। এবার আইনি উপদেষ্টাকে চড়কাণ্ডে মোল্লা ইউনূস সরকারের রাজরোষে পড়লেন জেনেভায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলাম। দ্রুত তাঁকে দায়িত্ব ছেড়ে দিয়ে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের এক কর্মী মোহাম্মদ মিজানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ৭ নভেম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলন থেকে দেশে ফেরার পথে জেনেভা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায়, জেনেভা বিমানবন্দরের বাইরে প্রবাসী বাংলাদেশিরা  আসিফ নজরুলকে ঘিরে ধরে শেখ হাসিনাকে উচ্ছেদ করার প্রতিবাদ জানাচ্ছেন। কালো পতাকা দেখানোর পাশাপাশি আইনি উপদেষ্টাকে নানা প্রশ্ন করতে থাকেন। দু’পক্ষের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয়। প্রতিবাদকারীদের দিকে তেড়ে যান আইনি উপদেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। তাতে ক্ষেপে গিয়ে আইনি উপদেষ্টার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও দেন তাঁরা। কোনও ক্রমে পালিয়ে বিমানবন্দরের মধ্যে ঢুকে যান আসিফ নজরুল।

বিদেশের মাটিতে দেশের আইনি উপদেষ্টার চড়-থাপ্পড় খাওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়ে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কেন প্রটোকল থাকা সত্বেও আসিফ নজরুলকে হেনস্থার মুখোমুখি হতে হল, তা নিয়ে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে জবাব তলব করে বিদেশ মন্ত্রক। তার পরিপ্রেক্ষিতে জেনেভা মিশনে নিযুক্ত রাষ্ট্রদূতের তরফে পাঠানো রিপোর্টে ওই ঘটনায় শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলাম ও স্থানীয় কর্মী মোহাম্মদ মিজানকে দায়ী করা হয়। ওই রিপোর্ট পেয়েই জেনেভার শ্রম কাউন্সেলরকে অব্যাহতি দিয়ে দেশে ফেরার নির্দেশ দেয় বিদেশ মন্ত্রক।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী