নিজের মেয়েকেই ধর্ষণ করেছে বাবা! থানায় অভিযোগ মায়ের

বড়দিনেই নাবালিকা মেয়ের জীবনে ঘনিয়ে এল ঘোর অন্ধকার। নিজের বাবার লালসার শিকার হল সে। টনা জানাজানি হতেই ওই নাবালিকার মা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়দিনেই নাবালিকা মেয়ের জীবনে ঘনিয়ে এল ঘোর অন্ধকার। নিজের বাবার লালসার শিকার হল সে। ঘটনা জানাজানি হতেই ওই নাবালিকার মা সোজা হাজির হলেন থানায়। স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন। আপাতত পুলিশের হেফাজতে অভিযুক্ত বাবা। লজ্জাজনক ঘটনাটি বাঁকুড়া জেলার ১ নম্বর ব্লকের দুবরাজি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় রাজমিস্ত্রি তপন মহান্ত বড়দিনের রাতে শোয়ার সময় নিজের মেয়েকেই ধর্ষণ করে। পরদিন সকালেই মেয়ে সবটা জানায় তাঁর মাকে। এরপরই প্রতিবাদে গর্জে ওঠেন মহিলা। সোজা হাজির হয়ে যান বাঁকুড়া সদর থানায়।

অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। রবিবার সকালেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে বাঁকুড়া পুলিশ। নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। রবিবারই অভিযুক্ত তপন মহান্তকে বাঁকুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই বাঁকুড়া ১ নম্বর ব্লকের দুবরাজি গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ