শান্তিপুরের দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: মদনপুর এবং রানাঘাটের দুই যুবকের সহযোগিতায় শান্তিপুরের দুই নাবালিকা অপহরণের অভিযোগ। ১২ দিন ধরে নিখোঁজ। মেয়ের পথ চেয়ে পরিবার, নিশ্চুপ প্রশাসন বলে অভিযোগ।আধার কার্ড সংশোধন করতে গিয়ে আজ ১২ দিন ধরে উধাও দুই নাবালিকা ছাত্রী। পরিবারের দাবি কল্যাণী থেকে আসা শাহিদ শেখ নামে এক যুবক তাদের প্রতিবেশী আইমা বিবির বাড়িতে বেড়াতে এসে তাদের আর এক প্রতিবেশী নাবালিকা আরোফা খাতুন এর সহযোগিতাতে মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে কিংবা বিক্রি করে দিতে পারে। তবে এ ব্যাপারে রানাঘাট(Ranaghat) কানাইপুরের বাসিন্দা ইয়ানূর মন্ডল যুক্ত আছে বলেই দাবি পরিবারের।

চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বের পাড়া বাঁশতলা এলাকার।নিখোঁজ এক নাবালিকা সানোয়ারা খাতুন রবীন্দ্র বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রী বয়স ১৫ নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নেভি ব্লু চুড়িদার এবং প্যান্ট। অপর এক নিখোঁজ কোয়েল খাতুন সূত্রাগড় গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বয়স ১২ ।ছাপা কুর্তি এবং ছাই কালারের প্যান্ট পরনে ছিল। প্রসঙ্গত সানোয়ারা এবং কোয়েল দুজনে বোন ।বাবার নাম সেলিম শেখ ও মায়ের নাম তাজিয়া বিবি।এ বিষয়ে তিনি বলেন গত ৮/১১/২০২৪ আনুমানিক সকাল ১১টা নাগাদ আধার কার্ড সংশোধন করার জন্য শান্তিপুর কাশ্যপ পাড়া পোস্ট অফিসে দুই বোন বাবার পরিচয় পত্র এবং ফটো আধার কার্ড নিয়ে সংশোধনের উদ্দেশ্যে বের হয় হেঁটে। এরপর বেলা গড়িয়ে বিকাল হলেও খোঁজ পাওয়া যায় না। রাতে শান্তিপুর থানায়(Shantipur P.S.) জানায় পরিবার। তবে নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা বাদে ১০ তারিখে নিখোঁজ ডায়েরি করা হয় যদিও সে সময় সন্দেহভাজন হিসাবে কারুর নাম বলতে পারে নি পরিবার। তবে পরবর্তীতে তারা জানতে পেরেছেন মদনপুর বিরহীর শাহিদ শেখ নামে এক যুবক তাদের প্রতিবেশী আইমা বিবি স্বামী কাজল শেখের বাড়িতে বেড়াতে আসেন। নাবালিকা মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রতিবেশী অপর এক নাবালিকা আরুফা খাতুন কে ব্যবহার করা হয় ।

তবে এ বিষয়ে তাদের দুই মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেই দাবি পরিবারের, তবে বিষয়টির সাথে রানাঘাটের কানাইপুরের বাসিন্দা ইয়ানূর মন্ডলের মদত আছে বলে তারা জানতে পেরেছেন। এমনকি প্রতিবেশী আয়বা বিবি সরাসরি বলেছেন মেয়ে বিক্রি হয়ে গেছে চার হাজার টাকায় যা ওই দুই নাবালিকার হাতে দেওয়া হয়েছে ।এমনকি চুড়িদার কিনা দেওয়া হয়েছে।অত্যন্ত অভাবী পরিবারের ওই দুই নাবালিকার বাবা সেলিম শেখ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। অন্য সদস্যরাও পরিচারিকার কাজ করেন। দুই মেয়ের নিখোঁজের পর থেকে নাওয়া খাওয়া ভুলে ১২ দিন ধরে পথ চেয়ে বসে আছেন পরিবার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শান্তিপুর জুড়ে।তবে প্রশাসন কোনভাবেই সাহায্য করছে না বলে সরাসরি অভিযোগ করেছে দুই নাবালিকা কন্যার মা। যদিও প্রশাসন সূত্রে খবর তদন্ত চলছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২