শান্তিপুরে বায়ু দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, চিন্তিত পরিবেশ কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি শান্তিপুরে। পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যানে চাঞ্চল্যকর তথ্য। শুরু রাজনৈতিক তরজা । চিন্তিত পরিবেশ কর্মীরাও।দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে। বর্তমানে অত্যাধিক দূষণের কারণে জর্জরিত রাজধানী দিল্লি। তবে এবার বায়ু দূষণের প্রত্যক্ষ প্রমান নদিয়া জেলার শান্তিপুরে। সম্প্রতি পলিউশন কন্ট্রোল বোর্ডে(Pollution Control Board) তরফে শান্তিপুর শহরে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন। যে স্ক্রিনে দেখা যায় শহরের বায়ু দূষণের পরিমাপ এবং শব্দ দূষণের পরিমাপ। এবার সেই স্ক্রিনেই ধরা পড়ল শান্তিপুরে বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী ০-৫০ শতাংশ এ কিউ আই ( এয়ার কোয়ালিটি ইনডেক্স ) পরিমাপ হলে বাতাসে বায়ু দূষণ নেই।

সেখানে ১৫১-২০০ শতাংশ এ কিউ আই এর পরিমাপ অনুযায়ী অস্বাস্থ্যকর বায়ু। এবার পলিউশন কন্ট্রোল বোর্ডের ধরা পড়ল শান্তিপুরের বায়ুর এ কিউ আই(AQI) ১৭৬। যা নিয়ে এখন যথেষ্ট চিন্তিত পরিবেশ কর্মী থেকে শান্তিপুরের জনসাধারণ। বর্তমানে শান্তিপুর শহরের (Shantipur City)বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও এ বায়ু দূষণ এত পরিমানে বৃদ্ধি পাওয়ার ফলে শান্তিপুর শহর যে দূষণের আওতায় পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সোমনাথ কর জানান,বর্তমানে শান্তিপুর পৌরসভা যেভাবে পরিচালিত হচ্ছে তাতে করে দূষণ হওয়াটা স্বাভাবিক। তার কারণ শহর জুড়ে একাধিক জায়গায় গাছ কাটা এবং সব থেকে বড় কথা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা মোটর ভ্যান যা থেকে পরিবেশে বায়ু দূষণের মাত্রা বাড়ে ।সেই সমস্ত কিছুই পৌরসভার নাকের ডগা দিয়ে হচ্ছে কিন্তু পৌরসভা নিশ্চুপ।

পৌরসভা এভাবে দায় এড়িয়ে যেতে পারে না। অপরদিকে শান্তিপুরের পরিবেশকর্মী অনুপম সাহা জানাচ্ছেন,যে হারে শান্তিপুর শহর তথা শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক ভাবে গাছ কাটা চলছে এবং উৎসবের আনন্দে যে পরিমাণ জেনারেটর ব্যবহার করা হচ্ছে তৎসহ ইঞ্জিন চালিত মোটর ভ্যান বেআইনিভাবে যেভাবে রাস্তায় চলছে তার প্রত্যক্ষ কারণ আজকের এই শান্তিপুরের বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে।তবে পৌরসভার উচিত যথেষ্ট পরিমাণ সচেতনতা এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা। না হলে ভবিষ্যতে শান্তিপুরের পরিবেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যদিও এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান,এই তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানোর পরেই।যদি এই পরিমাপ বা পরিসংখ্যান সত্যি হয় তাহলে সত্যিই চিন্তার বিষয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার নেব। তবে এখন প্রশ্ন হল পলিউশন কন্ট্রোল বোর্ডের লাগানোর ডিজিটাল ডিসপ্লে বোর্ডের পরেই হঠাৎ কেন নড়েচড়ে বসতে হচ্ছে শান্তিপুর পৌরসভাকে। তাহলে কি সচেতনতা প্রচারের অভাব নাকি বিষয়টি নিয়ে কোনরকম পদক্ষেপই এর আগে গ্রহণ করেনি শান্তিপুর পৌরসভা। জানিয়ে আজ বিরোধী থেকে পরিবেশকর্মী সকলেই চি

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২