মায়ের প্রেমিকের হাতে খুন, পরকীয়ায় বলি একরত্তি শিশু!

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের 'দাম' দিতে হল একরত্তি শিশুকে। মর্মান্তিক ঘটনাটি উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযোগ, অশান্তির জেরে সোমবার সকালে

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘দাম’ দিতে হল একরত্তি শিশুকে। মর্মান্তিক ঘটনাটি উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযোগ, অশান্তির জেরে সোমবার সকালে মায়ের প্রেমিক তাঁর কোল থেকেই ছোট্ট শিশুটিকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দেয়। এরপর সেও চম্পট দেয় এলাকা থেকে। ঘটনা জানাজানি হতেই আমডাঙা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমজাঙার গজবন্দ এলাকার বাসিন্দা সাবিনার সঙ্গে বহুদিন ধরেই ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক ছিল অভিযুক্ত ‘প্রেমিক’ বাবুর। বাড়িতে স্বামী না থাকাকালীন সে আসত এবং সহবাস করত বলেই অভিযোগ। তা নিয়ে বহুবার স্বামীর সঙ্গে অশান্তি হয় সাবিনার। তবে কিছুদিন স্থানীয় যুবক বাবু সাবিনার বাড়িতে আনাগোনা বন্ধ রেখেছিল। সম্প্রতি আবার যাতায়াত শুরু হয়। প্রতিবেশীদের দাবি, ঠিক দুপুর হলেই লুকিয়ে সাবিনার বাড়িতে ঢুকে পড়ত বাবু। তারপর বিকেল হতেই চলে যেত।

সোমবার সকালে ঘটল মর্মান্তিক ঘটনা। এদিন সকালে ওই মহিলার সঙ্গে বচসার পর আচমকাই কোলের শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালায় বাবু। অনেক খোঁজাখুঁজি করা হলেও নিখোঁজ শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি প্রথমে। তারপর স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি পুকুরের জলে একরত্তি শিশুটির দেহ ভাসছে। তখন তাঁরা পুলিশে খবর দেন। এই ঘটনার পরই আমডাঙা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। ওই শিশুটির মা অভিযুক্ত সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করেছে আমডাঙা থানার পুলিস। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত প্রেমিক।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২