‘ওস্তাদের মার শেষ রাতে’, নান্দেড় লোকসভা আসনে শেষ রাউন্ডে বাজিমাত কংগ্রেস প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস এবং মহা বিকাশ আগাড়ি জোট। তবে বিপর্যয়ের দিন দলের মুখরক্ষা করলেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র বসন্তরাও চবন। নান্দেড় লোকসভা আসনের উপনির্বাচনে শেষ রাউন্ডে পাশা উল্টে দিয়ে বিজেপি প্রার্থীর জয়ের আশায় ছাই ঢেলে দিয়েছেন। ১,৪৫৭ ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী সান্তোকরাও মারোতরাও হামবার্দেকে। কংগ্রেস প্রার্থী রবীন্দ্র চবন পেয়েছেন ৫ লক্ষ ৮৬ হাজার ৭৮৮ ভোট। আর বিজেপি প্রার্থী হামবার্দে পেয়েছেন ৫ লক্ষ ৮৫ হাজার ৩৩১ ভোট।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসর দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবনকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির প্রতাপ পাতিল চিখালিকর। পাঁচ মাস আগে লোকসভা ভোটে বিজেপি সাংসদকে ৫৯ হাজার ভোটে হারিয়ে নান্দেড় আসন পুনরুদ্ধার করেন কংগ্রেস প্রার্থী বসন্ত চবন। গত ২৬ অগস্ট মারা যান তিনি। তাঁর মৃত্যুর ফলেই নান্দেড় লোকসভা আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয় প্রয়াত সাংসদের পুত্র রবীন্দ্র বসন্ত চবনকে।

শনিবার বৈদ্যুতিন ভোটযন্ত্র খুলে গণনা শুরু হতেই দেখা যায়, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই যুযুধান প্রার্থীর মধ্যে। যদিও প্রতি রাউন্ডে সামান্য হলেও ব্যবধান বাড়িয়ে নিচ্ছিলেন বিজেপি প্রার্থী সান্তোকরাও। গণনা যত এগিয়েছে ততই ব্যবধান বেড়েছে। ফলে আবির খেলায় মেতে ওঠেন বিজেপি নেতা-কর্মীরা। নান্দেড় আসনটি ছিনিয়ে নেওয়ার আনন্দে মিষ্টি বিলিও শুরু করে দেন তাঁরা। উল্টোদিকে ক্রমশই হতাশ হয়ে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। যদিও অত্যাশ্চর্য কিছু ঘটবে এমন আশা নিয়ে গণনাকেন্দ্রের মাটি কামড়ে পড়েছিলেন হাত শিবিরের কাউন্টিং এজেন্টরা। শেষ রাউন্ড শুরুর সময়েও বিজেপি কর্মী-সমর্থকরা আশা করেননি হেরে যাবেন দলের প্রার্থী। অথচ তাই ঘটেছে। কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। সেই প্রবাদকে সত্যি করে শেষ রাউন্ডে দানের পাশা উল্টে দিয়ে জিতে যান কংগ্রেস প্রার্থী রবীন্দ্র চবন। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বিজেপি কর্মীরা। উল্টোদিকে বিজয়োল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির