বাড়ির শৌচালয়ে পড়ে নিখোঁজ শিশুর নিথর দেহ, আটক ঠাকুরদা-ঠাকুমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাভ সাহা।  শনিবার নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের তরফ থেকে শুরু হয় তল্লাশি। অবশেষে রবিবার সকালে দাদু-ঠাকুমার শৌচালয় থেকে উদ্ধার হয় শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে, হুগলির বলাগড় থানার গুপ্তিপাড়া বাধাগাছি এলাকায়।

সেখানকার এক শিশু গতকাল সকাল থেকে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, স্বর্ণাভ ওই দিন সকালে মাকে জানিয়েছিল ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে। এরপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে শিশুটির মা- বাবা। অবশেষে দিনভর তল্লাশি চালিয়ে রবিবার সকালে দাদু মাধব সাহার বাথরুমে থেকে অচৈতন্য অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এক আধিকারিক  জানিয়েছেন , নিখোঁজের খবর জানার পরেই শুরু হয় তল্লাশি। স্বর্ণাভের বাড়িতে শনিবার তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু সেই সময় তাঁর দেহ মেলেনি। রবিবার আচমকাই দাদুর শৌচাগার থেকে উদ্ধার হল স্বর্ণাভের দেহ । কী করে ওখানে এল শিশুটির দেহ তা এখন জানা যায়নি। শিশুর দাদু, ঠাকুমা এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ।  এই ঘটনা নিয়ে বলাগড় থানার পুলিশ  জোরকদমে তদন্ত শুরু করেছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২