বেহালাতে বেদনার সুর,টুনটুনি গাড়ির চাকা থমকে গিয়েছে ওদের

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: বেহালাতে বেদনার সুর, টুনটুনি গাড়ির চাকা থমকে গিয়েছে ওদের। শান্তিপুরের রাস উৎসবে ওরা আসেন কয়েক পুরুষ ধরে। ওদের বাড়ি ডায়মন্ড হারবার লাইনে আলমপুরে(Alampur)। কয়েক পুরুষ ধরে ওদের মূল পেশা এটা। সারাবছর ধরে বাচ্চাদের জন্য টুনটুনি গাড়ি, টিনের ঢোল আর তিন তারের ছোট্ট বেহালা বানিয়ে বিভিন্ন মেলায় ঘুরে সেগুলো বিক্রি করেন তারা।শান্তিপুরের রাস উৎসবেও ওরা আসেন কয়েক পুরুষ ধরে। মূলত ওরা ওদের পসরা নিয়ে বসেন শ্যামচাঁদ মোড়, বড়বাজার এর সংযোগস্থল রথের স্মরাণ স্ট্রিট আর বাইগাছি পাড়ার দিকে। এবছর কালী পুজোর সময় থেকেই অনেকে চলে এসেছিলেন।

সুফিয়ান শেখ আর তাঁর শ্যালক সাদ্দাম আলমপুরের মগরাহাটে বাড়ি।এরা প্লাস্টিকের ছাউনি দিয়ে দোকান বেঁধেছেন রথতলায়(Rathtalay)। এছাড়াও আশেপাশে আছেন আকামোর সেখ, মোজাম্মেল সেখ, ইমাদুল নস্কর। সাইফুদ্দিন নস্কর, ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সরফরাজকে নিয়ে এসেছেন মেলা চেনাতে। স্ত্রী, মেয়ে নাতনিকে নিয়ে ছাউনি বেধেছেন আমেদ আলী শেখ। এরা সকলেই জানালেন, এ বছর মেলায় লোক নেই, ভাঙা রাসেও জমেনি ভীড়। তাই বেচাকেনা নেই বললেই চলে। সকাল হলেই তারা প্রত্যেকে দোকান ফেলে রেখে মাথায় টুনটুনি গাড়ি(Tuntuni Gari), ঢোল আর বেহালা নিয়ে বেড়িয়ে পড়েন শান্তিপুরের(Shantipur) আশেপাশের গ্রাম কিংবা পাড়া ঘরে ঘুরে ঘুরে তাদের পসরা বেচতে। আবার দুপুর গড়ালেই ফিরে এসে হোটেলে কিছু খেয়ে নিয়ে দোকান খুলে বসে থাকেন খদ্দেরের আশায়।

সুফিয়ান মন দিয়ে বেহালা বাজাচ্ছেন। ঐ তিন তারের বাদ্যযন্ত্রটিতে অসাধারণ সুর বের করতে পারেনওরা, কিন্তু কেন যেনো মনে হলো সে সুরে বড়ো বেদনা। সুফিয়ান সুর থামিয়ে বললো, আমি সেই বারো বছর বয়স থেকে আব্বার সাথে এই মেলায় আসছি, দেখতে দেখতে তিরিশ বছর হয়ে গেল এই মেলায় আসা। আগে কখনো এত খারাপ বাজার যায়নি। গত ৩-৪ বছর ধরে ২৫/৩০ টাকাতে টুনটুনি গাড়ি বিক্রি করছে সে, সব কিছুর দাম বাড়লেও বাজারের পরিস্থিতি অনুযায়ী তাদের জিনিসের দাম বাড়াতে পারেনি তারা। সে বেশ বিজ্ঞের মতো জানাল, মানুষের রোজকার খাওয়ার পয়সা যোগাড় করতেই মুশকিল হচ্ছে, কি করে কিনবে আমাদের এই খেলনা ? প্রৌঢ় আমেদ আলি(Amed Ali) বললেন, আমাদের এইসব খেলনা আর চলবেনা, এখন বাচ্চারা মোবাইল চালায়।এখন টিনের ঢোল তৈরি হয় সিন্থেটিক চামড়া দিয়ে। শুধুমাত্র টুনটুনি গাড়ির সরা আর বেহালার মাথা এখনও তৈরি হয় ছাগলের ভুড়ির পর্দাকে পরিস্কার করে ট্যান করে নিয়ে সেটা দিয়ে। অনেক পরিশ্রমের ফসল এই পুরনো দিনের খেলনা। সময় বলবে তা থাকবে নাকি হারিয়ে যাবে আধুনিকতার ছোঁয়ায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২