রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দুই ডেপুটি দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পওয়ারকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। ইস্তফা গ্রহণ করলেও নতুন সরকার গঠিত না হওযা পর্যন্ত শিন্ডেকেই অন্তবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই মহায়ুতি জোটের তরফ থেকে সরকার গঠনের দাবি জানিয়েছেন শিবসেনা (শিন্ডে সেনা) প্রধান।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রে মহায়ুতি জোটের সুনামি বয়ে গিয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩৫টি আসন কব্জা করেছে মহায়ুতি। বিজেপি একাই জয়ী হয়েছে ১৩২ আসনে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ৫৭টি এবং অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ৪১টি আসনে জয়ী হয়েছে। বৃহত্তম দল হিসাবে বিজেপির তরফেই মুখ্যমন্ত্রী হওয়ার কথা। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সির দাবি ছাড়তে নারাজ শিন্ডে। তাঁর অনুগামীদের দাবি, মুখ্যমন্ত্রী হিসাবে শিন্ডের কাজকর্ম দেখেই মরাঠা রাজ্যের ভোটাররা মহায়ুতিকে ভোট দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সফল প্রশাসক হিসাবে শিন্ডেকেই রেখে দেওয়া দরকার। এদিন শিবসেনা নেত্রী শীতল মাহাত্রে সেই কথাটি খুল্লামখুল্লাই জানিয়েছেন।

যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে দলের কোনও নেতাকেই বসাতে হবে। দেবেন্দ্র ফড়নবিশ না হলে অন্য কোনও অভিজ্ঞ নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হোক। সূত্রের খবর, শিন্ডে যদি বেগড়বাই করেন তাহলে শিবসেনাকে বাদ রেখে অজিত পওয়ারের দলকে সঙ্গে নিয়েই নতুন সরকার গঠন করা হোক। কেননা, দুই দলের মিলিত বিধায়ক সংখ্যা ১৭৩। তাছাড়া বিরোধী শিবিরের বেশ কয়েকজন বিধায়কও নিজেদের স্বার্থে মহায়ুতিকে সমর্থন জানাবে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির