কৃষ্ণনগরে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: ২৬ – এর নির্বাচনের আগে বড় সড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। রবিবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে বিজেপি, সিপিআইএম দল থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন।কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক সভাপতি স্বপন ঘোষের তৎপরতায় প্রথমে কর্মী সভা হয় কৃষ্ণনগর রোড স্টেশন(Krishnanagar Station Road) এর একটি বেসরকারি লজে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তীতে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের যে সকল পঞ্চায়েত আছে, সেখান থেকে বিভিন্ন পঞ্চায়েত এর বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মীরা যোগদান করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের(Minister Ujjal Biswas) হাত ধরে।

অন্যদিকে,বাংলাদেশে ইস্কনের মহারাজ চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারের প্রতিবাদে কল্যানী বিধান সভার সগুনা ইস্কন মন্দির থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।রবিবার এই মিছিল শুরু হয় ইস্কন মন্দির থেকে এবং সগুনা বাজারে শেষ হয়।এছাড়া সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ হয়।বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে অন্যতম মুখ সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ হয়।

রবিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ মায়াপুর(Mayapur) হুলোর ঘাট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মায়াপুর ইসকন মন্দিরের প্রধান দ্বারের সামনে এসে পথ অবরোধ করেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য ও অন্যান্য সাধু সন্ন্যাসীরা। এরপর ওখানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। স্বাভাবিকভাবেই এই বিক্ষোভ মিছিলের কারণে সাময়িকভাবে যানজট তৈরি হয়। যদিও পুলিশ প্রশাসনের উদ্যোগে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২