সীমান্তে বেআইনি পাচার চক্রের ৫ পাণ্ডাকে গ্রেফতার করল রানাঘাট পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: বেআইনি ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ(Ranaghat District Police)। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। বুধবার রাতে হাঁসখালির শীলবেড়িয়া থেকে ২ জন ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসখালি ও ধানতলা থানার(Dhantala P.S.) পুলিশ। কি ভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। জানতে পারে ধানতলা ও হাঁসখালি থানা এলাকার ভারত – বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র।

যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডিল ম্যান হিসেবে কাজ করতো। আর এর পরই ঘটনার তদন্ত শুরু করে হাঁসখালির শীলবেড়িয়া থেকে ২ জনকে ও ধানতলার কুলগাছি থেকে ৩ জনকে গ্রেফতার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ওই ৫ পাচারকারীকে রানাঘাট আদালতে পেশ করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। আর এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার। এদিকে, মায়ের মন্দির থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার।মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার , উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার(New Jalpaiguri P.S.) পুলিশ। প্রসঙ্গত জানা গেছে, গত শনিবার শক্তিগড়ে একটি কালী মন্দির থেকে মায়ের রুপোর অলংকার চুরি যাওয়ার ঘটনা ঘটে, মায়ের রুপোর অলংকার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এরপরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । লিখিত অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। এই অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই এন জে পি(NGP) এলাকা থেকে সনু মোহাম্মদ নামের যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া রুপোর অলংকারগুলি।ধৃত যুবক বিহারের লক্ষী ছরাইয়ের বাসিন্দা হলেও এনজেপি সংলগ্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা গেছে। ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২