একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে বাবা-মাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা: পৌলমী

এই মূহুর্তে স্টার জলসার নতুন সিরিয়াল 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। আর শুটিংয়ের ফাঁকেই বিয়ের প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি। তবে তাঁর হবু বর টলিউডের কেউ নন

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিয়ের সানাই। গতকাল বৃহস্পতিবার বাঙালি ও পঞ্জাবীমতে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পায়েল। দীর্ঘদিনের প্রেমিককে সারাজীবনের মতো আপন করে পেলেন। তাঁর বিয়েতে দম্পতিকে আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের আরেক অভিনেত্রী পৌলমী দাস। টলিউডের বেশ পরিচিত মুখ পৌলমী দাস। এই মূহুর্তে স্টার জলসার নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। আর শুটিংয়ের ফাঁকেই বিয়ের প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি। তবে তাঁর হবু বর টলিউডের কেউ নন। তিনি একজন পাক্কা ব্যবসায়ী। নাম ঋদ্ধিমান মজুমদার।

গত ১৭ নভেম্বর আইনি বিয়ে সেরেছিলেন পৌলমী দাস। আজ ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহ সারবেন অভিনেত্রী। এর আগে বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানিয়ে ছিলেন যে, গত এক বছরে পরিবারের তরফ থেকে বিয়ে নিয়ে অনেক চাপ দিয়েছে। তাঁর সম্মতিতেই তাঁর বাবা-মা নিজেরাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই পাত্র ঋদ্ধিমানের সঙ্গে আলাপ হয় পৌলমীর। আর গত একবছরে তাঁদের বন্ধুত্ব পরিণত হয়েছে প্রেমে। আজ সকাল থেকেই বিয়ের নানা রীতি শুরু হয়েছে অভিনেত্রী পরিবারে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে গায়ে হলুদ পর্ব। গায়ে হলুদ পর্বে হলুদ শাড়ির সঙ্গে হলুদ গয়না ও ফুলের মালায় সেজেছিলেন অভিনেত্রী। দেখতেও অসামান্য সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। এ

দিকে বিয়ে নিয়ে খুবই খুশি অভিনেত্রী। চারপাশের আয়োজনে তিনি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছেন। মনের মধ্যে নানা রকমের আবেগ খেলে বেড়াচ্ছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। তবেই একটাই কষ্ট হচ্ছে, এতদিন যে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে তিনি ছিলেন। কাল থেকে সেই বাড়িতে আর রোজের মতো থাকা হবে না তাঁর। সকাল থেকে আনন্দের পাশাপাশি যন্ত্রণাও হচ্ছে। তবে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি, তাই একদিকে আনন্দও হচ্ছে তাঁর। অভিনেত্রীর হবু স্বামী ঋদ্ধিমান মজুমদার প্রথমে তথ্যপ্রযু্ক্তির কর্মচারী ছিলেন। পরে তা ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন তিনি। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে তাঁর তিন থেকে চার মাস সময় লেগেছিল। প্রথম তাঁরা আলাপ করছে। তার পর সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব হয়। এবং ধীরে ধীরে বুঝতে পারেন ঋদ্ধিমান তাঁর প্রকৃত জীবনসঙ্গী।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও