বদলা নিতে রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত বিদ্বেষ চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে কোমর কষে আসরে ঝাঁপাল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে কলকাতা, আগরতলা ও মুম্বইয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন। আগরতলা দূতাবাসের ভিতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকাও নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ওই ঘটনার বদলা নিতে আগামিকাল রবিবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও করার ডাক দিয়েছে বিএনপির শাখা সংগঠনগুলো। যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা কর্মসূচির নেতৃত্বে থাকছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম ও্‌ই খবর জানিয়েছেন। বিএনপির তিন শাখা সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে রবিবার রাজধানী ফের অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে বেলাগাম হিন্দু নির্যাতন। বিএনপি-জামায়াত ইসলামীর মতো হিন্দু বিদ্বেষী দলের সন্ত্রাসী এবং জঙ্গিরা হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে লুটপাট চালানোর পাশাপাশি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশে বিপন্ন হিন্দুদের হয়ে কথা বলার প্রতিবাদে গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয় ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে। আর হিন্দুদের অন্যতম রক্ষা কর্তার গ্রেফতারি ঘিরে গত কয়েকদিন ধরেই দুই পড়শি দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা এক লাফে অনেকটাই বেড়েছে। বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছেন ওপারের সাধারণ মানুষ ও হিন্দু সংগঠনের সদস্যরা। কলকাতা, আগরতলা এবং মুম্বইয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানোর সময়ে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এমনকি সাইনবোর্ড ভাঙচুর করে আগুন জ্বালানো হয়। ভারতের বিদেশ মন্ত্রক ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ৭ হামলাকারীকে গ্রেফতার করে। তিন পুলিশ কর্মীকেও সাসপেন্ড করা হয়। যদিও ভারত সরকারের ওই পদক্ষেপে সন্তুষ্ট না হয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটে ইউনূস সরকার। আগরতলা ও কলকাতার মিশন প্রধানদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগরতলা থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতা মিশন থেকেও ভিসা দেওয়া সীমিত করা হয়।

দু’দেশের মধ্যে বরফ শীতল সম্পর্ক ভাঙতে অবশ্য উদ্যোগী হয়েছে মোদি সরকার। আগামী সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি। কিন্তু তাঁর ঢাকার মাটিতে পা রাখার আগেই ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বাংলাদেশি জাতীয়তাবাদে সুড়সুড়ি দিতে রবিবারই (৮ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিএনপির তিন শাখা সংগঠন। খালেদা জিয়ার দলের যুব সংগঠন যুবদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘রবিবার সকাল ১০টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু হবে। জাতীয় পতাকা অবমাননা ‌ও বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার রুখতে দূতাবাস ঘেরাও করবেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ